Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
‘আমার ছেলে কোথায়?’ নিখোঁজ প্রিয়জনের খোঁজে আসা পরিবারগুলোকে আবারও খালি হাতেই ফিরতে হলো

বাংলাদেশ

মাসুম বিল্লাহ & কামরান সিদ্দিকী
07 August, 2024, 11:30 pm
Last modified: 07 August, 2024, 11:47 pm

Related News

  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার
  • এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মানজিল চার দিনের রিমান্ডে
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী

‘আমার ছেলে কোথায়?’ নিখোঁজ প্রিয়জনের খোঁজে আসা পরিবারগুলোকে আবারও খালি হাতেই ফিরতে হলো

ময়ুরী বেগম নামের ওই নারী কাঁদতে কাঁদতে বলেন, ‘২০১৩ সালের ৬ ডিসেম্বর রাত ১০টায় আমার মুন্নাকে ডিবি (গোয়েন্দা পুলিশ) তুলে নিয়ে যায়। সে আর তার বাবা একসাথেই ছিল, জোর করে তারা আমার ছেলেকে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। তিন বছর পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবাও মারা যান। গত ১১ বছর ধরে আমি আমার ছেলেকে খুঁজছি।’
মাসুম বিল্লাহ & কামরান সিদ্দিকী
07 August, 2024, 11:30 pm
Last modified: 07 August, 2024, 11:47 pm
বুধবার (৭ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের পরিবারের বেশ কয়েকজন সদস্য ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) সদর দপ্তরের সামনে জড়ো হন। ছবি: মাসুম বিল্লাহ

নিখোঁজ নিজামুদ্দিন মুন্নার মায়ের নাম ময়ূরী বেগম। তার ছেলে নিখোঁজ হওয়ার পর এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে।

ছেলের পর স্বামীকেও হারিয়েছেন তিনি। ছেলের খোঁজে সম্ভাব্য সব জায়গায়, সবার দ্বারে দ্বারে ঘুরেছেন এই নারী। তবে কেউ তাকে কোনো তথ্য দিতে পারেনি।

ময়ুরী বেগম নামের ওই নারী কাঁদতে কাঁদতে বলেন, '২০১৩ সালের ৬ ডিসেম্বর রাত ১০টায় আমার মুন্নাকে ডিবি (গোয়েন্দা পুলিশ) তুলে নিয়ে যায়। সে আর তার বাবা একসাথেই ছিল, জোর করে তারা আমার ছেলেকে একটি সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। তিন বছর পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবাও মারা যান। গত ১১ বছর ধরে আমি আমার ছেলেকে খুঁজছি।'

আজ বুধবার (৭ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের পরিবারের বেশ কয়েকজন সদস্য ডিরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) সদর দপ্তরের সামনে জড়ো হন।

কারণ গতকাল মঙ্গলবার ডিজিএফআইয়ের ডিরেক্টর অব অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিলেন, তারা আজ 'আয়নাঘর' নামে পরিচিত গোপন বন্দিশালায় থাকা ব্যক্তিদের বিষয়ে তথ্য জানাবেন।

তবে 'মায়ের ডাক'-এর সহ-প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলী, 'অধিকার'-এর আদিলুর রহমান খান এবং অধ্যাপক সিআর আবরারসহ একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডিজিএফআই জানিয়েছে, বর্তমানে তাদের ঢাকার বন্দিশালায় আর কোনো বন্দি নেই।

বৈঠকের পর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) আদিলুর রহমানকে জিজ্ঞাসা করেছিল, 'আজকে কোনো ভিকটিমকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা?'

জবাবে আদিলুর বলেন, 'আমরা এখনও সেরকম কিছু শুনিনি। তারা এখান থেকে কাউকে মুক্তি দেয়নি এবং তাদের বক্তব্য হলো এখানে আর কোনো বন্দি নেই।'

তিনি বলেন, ''তারা এমনকি এও বলেছে যে প্রয়োজনে তারা আমাদের 'আয়নাঘর' দেখাবে।''

তিনি আরও বলেন, 'নিখোঁজদের খুঁজে না পাওয়া গেলে আমরা আগামীতে জাহাঙ্গীর গেটের সামনে ফের মানববন্ধন করব।'

একটি সূত্র টিবিএসকে জানিয়েছে, ২০১৯ সালের এপ্রিলে গুম হওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা আজ বাড়িতে ফিরেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার গুম হওয়া দুজনকে মুক্তি দেওয়া হয়েছিল। এরা হলেন- সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীর সাবেক নেতা গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

আদিলুর রহমান খান বলেন, 'আমরা সেনাপ্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তার কাছে নিখোঁজদের বিষয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরব।'

প্রতিনিধি দলটি ফিরে এসে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের জানান, ডিজিএফআই দাবি করেছে যে সেখানে আর কোনো বন্দি নেই। এ কথা শুনে সেলিনা আক্তার নামের এক নারী খুব বিচলিত হয়ে পড়েন।

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এখানে আসবে শুনে তিনিও আজ তাদের সঙ্গে ছুটে এসেছেন।

তিনি বলেন, '২০০৯ সালে আমার স্বামীকে কচুক্ষেত বাজার থেকে ধরে নিয়ে যাওয়া হয়। সেসময় তিনি অসুস্থ ছিলেন।

তিনি ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখান থেকেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তখন থেকেই তাকে খুঁজছি। আমি তাকে র ্যাব, ডিবি, পুলিশ সব জায়গায় খুঁজেছি।'

সেলিনা বলেন, 'তখন আমার সন্তানের বয়স ছিল সাড়ে তিন বছর। এখন সেই সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যাই হোক না কেন, আমি আমার স্বামীকে ফেরত চাই।'

চট্টগ্রাম থেকে আসা বিষ্ময় দত্ত বাবুও ডিজিএফআই সদর দপ্তরের সামনে অন্যান্যদের সঙ্গে অপেক্ষা করছিলেন।

তার হাতে ২০১০ সাল থেকে নিখোঁজ চট্টগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার ছবি ছিল।

বিষ্ময় বলেন, 'বাচা একজন ভালো মানুষ ছিলেন। তিনি তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। আমরা তার গ্রাম থেকে এখানে এসেছি, আমরা বাচাকে ফেরত চাই।'

ডিজিএফআইয়ের সঙ্গে বৈঠকের পর 'মায়ের ডাক'-এর নেতৃত্বে মানববন্ধনে অংশ নেওয়াদের মধ্যে কাওসার নামের এক ব্যক্তি ছিলেন। তার হাতে ছিল তার ভাই তেজগাঁও শাখার সাবেক ছাত্রদল নেতা তরিকুল ইসলাম ঝন্টুর ছবি।

তিনি বলেন, 'আমরা তাকে সব জায়গায় খুঁজেছি। তার অবস্থান সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই শুভ সময়ে দায়িত্বপ্রাপ্তদের কাছে আমার অনুরোধ, আমাদের ১১ বছরের অপেক্ষার অবসান হোক আজই, আমরা আবার ঝন্টুকে দেখতে চাই।'

Related Topics

টপ নিউজ

আয়নাঘর / নিখোঁজ / গুম / ডিজিএফআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক ডিজিএফআই প্রধান মাসুদ চৌধুরী কারাগারে   
  • এবার হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার
  • এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা মানজিল চার দিনের রিমান্ডে
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net