Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
ড. ইউনূসকে প্রধান করে অর্ন্তবর্তীকালীন সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2024, 08:20 pm
Last modified: 07 August, 2024, 10:07 am

Related News

  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: ২০০ টাকা মুচলেকায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন
  • 'আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি': ওসিকে বৈষম্যবিরোধী নেতা
  • ইন্টারনেট বন্ধ করে গণহারে হত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

ড. ইউনূসকে প্রধান করে অর্ন্তবর্তীকালীন সরকার

কতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে, এ বিষয়ে আলোচনা হয়েছে কি না — এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘অন্যান্য বিষয়ে — কতদিনের সরকার হবে — এসব বিষয়ে আলোচনা চলছে।’
টিবিএস রিপোর্ট
06 August, 2024, 08:20 pm
Last modified: 07 August, 2024, 10:07 am
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ১০–১৫ জনের নামের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

'তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এখনও এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই তালিকাসহ অন্তর্বর্তী সরকারের ঘোষণা পেয়ে যাবেন,' বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে বলেন তিনি।

নাহিদ জানান, তাদের দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকায় নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে।

'খুবই দ্রুত সময়ের মধ্যে এ তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে — এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে,' বলেন এ সমন্বয়ক।

'অভ্যুথানকারী ছাত্র-নাগরিকদের প্রস্তাবিত সরকারই বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে' — জনগণ যেন এ বিষয়ে আস্থা রাখেন, তার আহ্বান জানান নাহিদ।

কতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে, এ বিষয়ে আলোচনা হয়েছে কি না — এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, 'অন্যান্য বিষয়ে — কতদিনের সরকার হবে — এসব বিষয়ে আলোচনা চলছে।'

তিনি আরও বলেন, 'সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। উনি [ইউনূস] আসার পর এ ব্যাপারে একটা ঘোষণা আসবে।'

ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে কি না এবং তিনি কবে দেশে ফিরবেন — এ বিষয়ে জানতে চাইলে নাহিদ বলেন, 'ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে। উনি আগামীকালই দেশের উদ্দেশে রওনা হবেন। হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যেই উনি দেশে পৌঁছবেন।'

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের ১৩ সদস্যের একটি দল রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বঙ্গভবনে বৈঠকে বসেন।

বৈঠকে অধ্যাপক আসিফ নজরুল ছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান।

গতকাল সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীত্ব ছাড়েন শেখ হাসিনা। এরপর ছোটবোন শেখ রেহানাসহ ভারতে পালিয়ে যান তিনি।

বর্তমানে শেখ হাসিনা দিল্লি অবস্থান করছেন বলে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী বাদেও আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মী দেশ ছেড়েছেন।

এদিকে শেখ হাসিনার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়ায় উত্তেজিত জনতা। কেবল গতকালই নিহত হন ১০০-এর বেশি মানুষ।

Related Topics

টপ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন / ছাত্র আন্দোলন / অন্তর্বর্তীকালীন সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: ২০০ টাকা মুচলেকায় হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীর জামিন
  • 'আমরা বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি': ওসিকে বৈষম্যবিরোধী নেতা
  • ইন্টারনেট বন্ধ করে গণহারে হত্যা: হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net