Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
কোটা আন্দোলনে সহিংসতা: সারাদেশে গ্রেপ্তার ৬ হাজারের বেশি, ঢাকায় মামলা হয়েছে ২৩৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 July, 2024, 11:00 am
Last modified: 26 July, 2024, 11:00 am

Related News

  • কর আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে ১,৬২৪টি মামলা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: অর্থমন্ত্রী
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন
  • ‘চীনা সামরিক কোম্পানি’ তকমা দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটা আন্দোলনে সহিংসতা: সারাদেশে গ্রেপ্তার ৬ হাজারের বেশি, ঢাকায় মামলা হয়েছে ২৩৪

গত নয় দিনে রাজধানীর বিভিন্ন থানায় ২৩৪টি মামলা হয়েছে। এসব ঘটনায় অজ্ঞাতনামা কয়েক লাখে ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 July, 2024, 11:00 am
Last modified: 26 July, 2024, 11:00 am
কোটা সংস্কার আন্দোলনকারী এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের সময় প্লাস্টিকের চেয়ার আগুনে ছুড়ে মারছেন একজন পিকেটার। ফাইল ছবি

কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত নয় দিনে (১৭ জুলাই থেকে ২৫ জুলাই) সারা দেশে প্রায় ৬ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গত দুইদিনে ঢাকা থেকে বিভিন্ন মামলায় ২ হাজার ২০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএমপির তথ্যমতে, গত নয় দিনে রাজধানীর বিভিন্ন থানায় ২৩৪টি মামলা হয়েছে। এসব ঘটনায় অজ্ঞাতনামা কয়েক লাখে ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার ঘিরে পুলিশের সতর্কতা

আজ শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজের সময় বিক্ষোভের আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন চেয়েছে ডিএমপি।

ঢাকা মহানগর পুলিশের অপারেশন বিভাগের উপ-কমিশনার আবু ইউসুফ টিবিএসকে বলেন, পুলিশ সদর দপ্তরের মাধ্যমে বাড়তি লোকবল চাওয়া হয়েছে।

তিনি বলেন, এর বাইরে পুলিশের সদস্যদের ইউনিফর্মে অথবা সাদা পোষাকে একা না চলাফেরা করতে সতর্ক বার্তা দেয়া হয়েছে।

শুধু কদমতলী থানার মামলাতেই আট হাজার আসামি

রাজধানীর কদমতলী এলাকায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনায় শুক্রবার (১৯ জুলাই) দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা‍য় প্রায় আট হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ঐ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, শুধু কদমতলী, যাত্রাবাড়ী ও শনিরআখড়া এলাকা থেকেই এক হাজারেরও বেশি মানুষকে গত কয়েকদিনে গ্রেপ্তার  করা হয়েছে।

২৪ ঘণ্টায় নারায়নগঞ্জে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে আরও ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়া এ সময়ের মধ্যে নতুন পাঁচটি মামলা দায়ের করা হয়েছে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তিনি বলেন, নতুন মামলার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি এবং ফতুল্লা ও সদর থানায় একটি করে মামলা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / গ্রেপ্তার / মামলা / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • কর আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে ১,৬২৪টি মামলা, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ: অর্থমন্ত্রী
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন
  • ‘চীনা সামরিক কোম্পানি’ তকমা দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা
  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net