Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি চামড়া সংগ্রহ হয়েছে চট্টগ্রামে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 June, 2024, 09:40 am
Last modified: 24 June, 2024, 06:14 pm

Related News

  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি চামড়া সংগ্রহ হয়েছে চট্টগ্রামে 

তবে এবারে চামড়া বিক্রি হয়েছে সরকার নির্ধারিত দরের চেয়ে কম দামে
টিবিএস রিপোর্ট
23 June, 2024, 09:40 am
Last modified: 24 June, 2024, 06:14 pm
ফাইল ছবি/টিবিএস

চট্টগ্রামে এবার লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেড়েছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ। 

চলতি বছরে চট্টগ্রাম নগরী ও উপজেলা মিলিয়ে ৩.৫ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও, সংগ্রহ হয়েছে প্রায় ৩.৬১ লাখ পিস। এসব কাঁচা চামড়া সংগ্রহের পর জেলা-উপজেলায় লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছর চট্টগ্রামে ৩.১৯ লাখ পিস চামড়া সংগ্রহ করা হয়েছিল। এর আগের বছর ২০২২ সালে সংগ্রহ হয়েছিল ৩.৪৩ লাখ পিস। 

তবে এবারে চামড়া বিক্রি হয়েছে সরকার নির্ধারিত দরের চেয়ে কম দামে। এবার ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌসুমি চমড়া ব্যবসায়ী মোহাম্মদ এরশাদ বলেন, "সরকারের নির্ধারিত দামে এবার চামড়া কেনেন নি আড়তদাররা। সরকারের নজরদারি না থাকায় নামমাত্র মূল্যে চামড়া বিক্রি করতে হয়েছে।"

পটিয়া এলাকার মৌসুমি ব্যবসায়ী আব্দুল হক জানান, আড়তদাররা সরকার নির্ধারিত দামে চামড়া না কেনায় লোকসানে চামড়া বিক্রি করেছেন তিনি।

তবে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া ব্যবসায়ী-আড়তদার সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন বলেন, "এবার চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হয়েছে। এবার ছোট আকারের চামড়া ৩০০-৪০০ টাকা, মাঝারি আকারের গরুর চামড়া ৫০০-৬০০ টাকা এবং বড় আকারের গরুর চামড়া ৭০০-৯০০ টাকা দরে কিনেছেন আড়তদাররা।"

চামড়া আড়তদার সমিতির সহ-সভাপতি আবদুল কাদের বলেন, "একটি চামড়ায় লবণ, শ্রমিক, পরিবহন ও গুদাম খরচ মিলে ৩২০ টাকা ব্যয় হয়। ঢাকা পর্যন্ত পৌঁছাতে এই খরচ গিয়ে দাঁড়ায় ৫০০ তে। এছাড়াও বিক্রির সময় ১৫-২০ শতাংশ চামড়া বাদ দেন ট্যানারি মালিকেরা।" 

তিনি বলেন, "২০১৫-২০১৮ সালের প্রায় ২৫ কোটি টাকা এখনো ঢাকার ট্যানারি মালিকদের কাছে আটকে রয়েছে। দীর্ঘদিন ধরে ক্রমাগত লোকসান গুনে বেশিরভাগ আড়তদার ও ব্যবসায়ী দেউলিয়া হয়ে পড়েছে।"

আড়তদার সমিতির তথ্যমতে, এবার সংগ্রহ করা চামড়ার মধ্যে গরুর চামড়া ২ লাখ ৯৭ হাজার ১৫০ পিস, মহিষের চামড়া ১২ হাজার ২০০ পিস এবং ছাগলের চামড়া ৫১ হাজার ৬০০ পিস।
 
Related Topics

টপ নিউজ

চামড়া / কোরবানির ঈদ / চামড়া ব্যবসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • চামড়ার দাম দেশের চাহিদায় নয়, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে: প্রাণিসম্পদ মন্ত্রী
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net