Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় বেনজীরের সম্পদ অনুসন্ধান করা হবে: দুদকের আইনজীবী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
28 May, 2024, 08:20 pm
Last modified: 28 May, 2024, 09:56 pm

Related News

  • শুধু শাপলা হত্যাকাণ্ড নয়, বেনজীরের বিরুদ্ধে আইসিটিতে ১০ মামলার তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর
  • নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত: শফিকুর রহমান
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় বেনজীরের সম্পদ অনুসন্ধান করা হবে: দুদকের আইনজীবী 

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর  আজ মঙ্গলবার (২৮ মে) তাঁদের তলব করা হয়।
টিবিএস রিপোর্ট 
28 May, 2024, 08:20 pm
Last modified: 28 May, 2024, 09:56 pm
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বেনজীরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর  আজ মঙ্গলবার (২৮ মে) তাঁদের তলব করা হয়।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় বেনজীর ও তাঁর পরিবারের সম্পদের অনুসন্ধান করা হবে। 'যদি এসব দেশে তাঁদের জ্ঞাত আয় বহির্ভুত অবৈধ সম্পদ পাওয়া যায়, সেগুলো ক্রোক ও জব্দের আইনী প্রক্রিয়া অনুসরণ করবে দুদক।' 

এ ছাড়া, বেনজীর আহমেদকে গ্রেফতার করা হবে কিনা- তা তদন্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানান এই আইনজীবী।

তিনি বলেন,  প্রয়োজন মনে করলে আদালতে বেনজীর আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা। তদন্তে যদি অপরাধলব্ধ সম্পদের খোঁজ পাওয়া যায়- তাহলে সেগুলো জব্দে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি।

দুদকের একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানায়, দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো একটি নোটিশে বেনজীর আহমেদকে আগামী ৬ জুন এবং তাঁর স্ত্রী ও সন্তানদের ৯ জুন কমিশনে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।  

দুদকের ওই সূত্রমতে, আয়কর ফাইলে বিপুল সম্পত্তি দেখিয়েছেন বেনজীর, কিন্তু তাঁর এসব সম্পদ ও আয়ের বৈধ উৎস সম্পর্কে এবার অনুসন্ধানের পরিকল্পনা করছে দুদক। বেনজীরের স্ত্রী ও সন্তানেরা মাছের ব্যবসাকে আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন, এটিও খতিয়ে দেখা হবে।

খুরশীদ আলম খান টিবিএসকে বলেন, বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও তিন কন্যাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তারা বিদেশে কোনো অর্থপাচার করেছে কিনা, সে বিষয়েও অনুসন্ধান করছে দুদক।

এর আগে এদিন দুদকের এক অনুরোধের প্রেক্ষিতে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা– বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিও অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেয়।

বিএসইসি'র কর্মকর্তারা জানান, তাঁরা যেন শেয়ার বিক্রি করে বিনিয়োগ তুলে নিতে না পারেন সেজন্য এরমধ্যেই সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-কে নির্দেশনা দেওয়া হয়েছে। 

সিডিবিএল বিও অ্যাকাউন্টের শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ হস্তান্তর ও নিষ্পত্তি করে থাকে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এসব সম্পদ বেনজীর এবং তাঁর স্ত্রী এবং তিন সন্তানের নামে নিবন্ধিত।
 
Related Topics

টপ নিউজ

বেনজীর আহমেদ / দুর্নীতি দমন কমিশন (দুদক)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • শুধু শাপলা হত্যাকাণ্ড নয়, বেনজীরের বিরুদ্ধে আইসিটিতে ১০ মামলার তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর
  • নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত: শফিকুর রহমান
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • অধ্যাদেশ কার্যকারিতা হারানোর অপেক্ষায় সরকার; কার্যত অচল দুদক
  • সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net