Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
জেনারেল আজিজকে ভিসানীতি নয়, অন্য আইনে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2024, 02:20 pm
Last modified: 21 May, 2024, 02:40 pm

Related News

  • বাংলাদেশ স্থিতিশীল ও ব্যবসার জন্য উন্মুক্ত—অংশীদারদের এই আস্থা ফেরানোই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জেনারেল আজিজকে ভিসানীতি নয়, অন্য আইনে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী 

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদেকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পূর্বে বিষয়টি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসকে জানানো হয়েছিলো।
টিবিএস রিপোর্ট
21 May, 2024, 02:20 pm
Last modified: 21 May, 2024, 02:40 pm
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: টিবিএস

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অন্য আইনে। নির্বাচনের পূর্বে ঘোষিত ভিসানীতি থ্রি-‌সি ভিসা পলিসি এর আওতায় এ নিষেধাজ্ঞা না। এছাড়া এ নিষেধাজ্ঞা দেওয়ার পূর্বে বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছিলো।

মঙ্গলবার (২১ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, "বিষয়টি আমাদের যুক্তরাষ্ট্র মিশনকে আগে জানানো হয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রের সাথে যোগাযো‌গ করে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের সাথে দুর্নীতি দমন, সন্ত্রাস দমন সহ অন্যান্য ক্ষেত্র যেমন মানবপাচার দমনে একযোগে কাজ করছে বাংলাদেশ।"

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, "যুক্তরাষ্ট্র ভিসানী‌তি যেটি ঘোষণা করেছে সে‌টি হচ্ছে থ্রি-‌সি ভিসা প‌লি‌সি। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে‌টি হচ্ছে '৭০৩১(সি) অব দ্য অ্যানুয়াল ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশনস, অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপিপ্রিয়েশনস অ্যাক্ট' এর অধীনে।"

তিনি আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দুর্নীতির দায়ে সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুর্নীতির বিষয়ে ও অন্যান্য ক্ষেত্রে সরকার কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

নিষেধাজ্ঞার ব্যাপারে সরকারের পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, "এটি সেনাবাহিনীর বিষয় যেহেতু, এ বিষয়ে এখন কিছু বলতে চাই না।"

সোমবার (২০ মে) মধ্যরাতে (বাংলাদেশ সময়) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণার কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ফরেইন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট-এর ৭০৩১ (সি) ধারা অনুযায়ী আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে বলা হয়, সামরিক খাতে অন্যায্যভাবে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য আজিজ আহমেদ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। পাশাপাশি তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আজিজ আহমেদের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী / সেনা প্রধান / মার্কিন নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • বাংলাদেশ স্থিতিশীল ও ব্যবসার জন্য উন্মুক্ত—অংশীদারদের এই আস্থা ফেরানোই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনেরও ইঙ্গিত ড. খলিলুরের 
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net