Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
এসএসসি পরীক্ষায় সন্তানদের এ সাফল্য আমাদের কাছে মা দিবসের উপহার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2024, 09:40 pm
Last modified: 13 May, 2024, 12:17 pm

Related News

  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা
  • ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

এসএসসি পরীক্ষায় সন্তানদের এ সাফল্য আমাদের কাছে মা দিবসের উপহার 

রায়হান আরা বলেন, ‘মেয়ের একটি সুন্দর জীবনের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি...আজ এখানে উপস্থিত সব মায়ের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমরা আমাদের সন্তানদের জন্য গর্বিত।’
টিবিএস রিপোর্ট
12 May, 2024, 09:40 pm
Last modified: 13 May, 2024, 12:17 pm
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে এসএসসি পরীক্ষার্থীদের মায়েরা দাঁড়িয়ে আছেন। ছবি: টিবিএস

পড়ালেখার জন্য মেয়ের পেছনে সর্বোচ্চ শ্রম দিয়েছেন রায়হান আরা। একটাই উদ্দেশ্য মেয়ে যেন পরীক্ষায় ভালো ফলাফল করে। প্রতিদিন তিনি মেয়েকে স্কুলে নিয়ে যেতেন, ছুটি না হওয়া পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। এরপর স্কুল ছুটি হলে মেয়েকে নিয়ে বাসায় ফিরতেন। বাসায় গৃহশিক্ষকের পাশাপাশি কোচিংয়েও পড়িয়েছেন মেয়েকে। আজ রবিবার যখন তার মেয়ের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলো, তখন মনে হয়েছে তার সব প্রচেষ্টাই যেন সার্থক।

আজ ফলাফল প্রকাশের সময় ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে ছিলেন রায়হান আরা। মেয়ের ফলাফল শুনেই তিনি উচ্ছ্বসিত হয়ে পড়েন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে।'

মেয়ের এমন ফলাফল রায়হান আরার আজ মা দিবসের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৩.০৪ শতাংশ। পাসের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

ছেলেদের পাসের হার ৮১.৫৭ শতাংশ, মেয়েদের ৮৪.৪৭ শতাংশ। জিপিএ-৫ এর দিক থেকেও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। 

রায়হান আরা বলেন, 'আমার মেয়ে যে ফলাফল করেছে, সেটি আমার কাছে অনেক বড় একটি উপহার। এই মুহূর্তে আমি বিশ্বের সবচেয়ে সুখী মা।'

চল্লিশোর্ধ্ব রায়হান আরা (৪০) একজন গৃহিণী। মেয়ের পেছনে তার পরিশ্রমের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, 'এ পর্যন্ত পৌঁছানো আমার জন্য সহজ ছিল না। একজন মা সবসময়ই সন্তানদের পেছনে বাবার চেয়ে বেশি শ্রম দিয়ে থাকেন।'

তিনি বলেন, 'মেয়ের একটি সুন্দর জীবনের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি...আজ এখানে উপস্থিত সব মায়ের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমরা আমাদের সন্তানদের জন্য গর্বিত।'

রায়হান আরা এখন তার মেয়েকে দেশের নামকরা কলেজে ভর্তি করতে চান।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: রাজিব ধর

তিনি বলেন, 'আমি চাই আমার মেয়ে সেরা প্রতিষ্ঠানে পড়াশোনা করুক। সে ভিকারুননিসায় পড়েছে। এখন আমি আমার মেয়েকে হলিক্রস কলেজে ভর্তি করতে চাই। তাছাড়া এ ভালো ফলাফল মেয়ের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও সহায়ক হবে।

ভিকারুননিসার আরেক এসএসসি পরীক্ষার্থীর মা বীথিও তার মেয়ের ফলাফলে আনন্দ প্রকাশ করেন।

তিনি বলেন, 'আমার মেয়ে জিপিএ-৫ পেয়েছে। আমার পরিচিত বেশিরভাগ শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। বাবা-মায়েরা সবাই খুশি। আমিও আমার মেয়ের ফলাফলে খুশি।'

এ বছর ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে এক লাখ ৮২ হাজার ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে। শতকরা জিপিএ-৫ এর হার ৯.০৪ শতাংশ।

এসএসসি-তে তিনটি বিভাগের মধ্যে পাসের দিক থেকে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারপর রয়েছে ব্যবসায় শিক্ষা ও এরপর মানবিক বিভাগ।

গত বছর মোট এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসেবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৪৪৯ জন কমেছে। 
 

Related Topics

টপ নিউজ

এসএসসি / ফলাফল / জিপিএ-৫ / পাস / মা দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা
  • ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন
  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি
  • আরপিওসহ অন্তর্বর্তী সরকারের ৭ অধ্যাদেশ সংসদে পাস

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net