Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
প্রথমে কিডনি বিক্রির চেষ্টা, তারপর এটিএম বুথ লুট করতে গিয়ে নিরাপত্তা কর্মীকে হত্যা করে আসামী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2024, 07:55 pm
Last modified: 23 April, 2024, 05:52 pm

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

প্রথমে কিডনি বিক্রির চেষ্টা, তারপর এটিএম বুথ লুট করতে গিয়ে নিরাপত্তা কর্মীকে হত্যা করে আসামী

আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। 
টিবিএস রিপোর্ট
22 April, 2024, 07:55 pm
Last modified: 23 April, 2024, 05:52 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

রাজধানীর গুলশানের শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী হাসান মাহমুদকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আরিফুল ইসলাম (২৭) নামের ওই যুবকের কাছ থেকে এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, এটিম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি, চেনি, শাবলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। 

গ্রেপ্তারকৃত আরিফুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, এটিএম বুথের টাকা লুটের প্রক্রিয়া ইউটিউবে ভিডিও দেখে শেখেন। 

ডিবি প্রধান বলেন, "আরিফুর রহমান গত ১০-১২ বছর যাবৎ বাসাবাড়ি ও অফিসে আসবাবপত্র পরিবহনের ব্যবসা করতেন। পরে বন্ধুদের পরামর্শে ইট, পাথর ও বালু বিক্রির ব্যবসা শুরু করেন। কিন্তু এতে সফলতা আসেনি, উল্টো ১৫ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের চাপে তিন চার মাস আত্মগোপনে ছিলেন। এসময় টাকার জন্য নিজের কিডনি বিক্রি করতে মিরপুরের বিভিন্ন জায়গায় লিফলেট লাগান।"

হারুন অর রশিদ বলেন, আরিফুল লুটের জন্য কম লোক সমাগম হয় এমন বুথকে বেঁছে নেন। সেই মোতাবিক শাহজাদপুরের মধুমতি ব্যাংকের এটিএম বুথকে টার্গেট করেন। "ঘটনার আগে তিনি রাত থেকে ভোর পর্যন্ত সেই এলাকায় অবস্থান করেন। এক পর্যায়ে সুযোগ বুঝে ঢুকে পড়েন। কিন্তু ওই সময় নিরাপত্তা কর্মী তাকে বাধা দিলে আরিফুল তাকে হত্যা করেন। তবে বুথের লকার সে ভাঙতে পারেনি।"

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ভোর পাঁচটার দিকে মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের ভাই মাহফুজুর রহমান রুমেল বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় আরিফুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

এটিএম বুথ / নিরাপত্তা কর্মী / হত্যা / গ্রেপ্তার / গোয়েন্দা পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
  • চট্টগ্রামে মাথায় কাফন বেঁধে মিছিল: যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net