Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
৩৩ দিন জিম্মি থাকার পর সব নাবিকসহ মুক্তি পেয়েছে এমভি আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 April, 2024, 06:30 am
Last modified: 14 April, 2024, 06:43 am

Related News

  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

৩৩ দিন জিম্মি থাকার পর সব নাবিকসহ মুক্তি পেয়েছে এমভি আবদুল্লাহ

বিষয়টি নিশ্চিত করেছে জাহাজটির মালিক কোম্পানি কেএসআরএম গ্রুপ।
টিবিএস রিপোর্ট
14 April, 2024, 06:30 am
Last modified: 14 April, 2024, 06:43 am
সোমালি জলদস্যুদের হাতে এক মাসের বেশি সময় জিম্মি ছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। ফাইল ছবি: শিপস্পটিং

ছিনতাই হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ সোমালি জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়েছে।

ছিনতাইয়ের ৩৩ দিন পর জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্তি পেল। বিষয়টি নিশ্চিত করেছে জাহাজটির মালিক কোম্পানি কেএসআরএম গ্রুপ।

কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান রোববার (১৪ এপ্রিল) সকাল ৪টা ২৫ মিনিটের দিকে এক ফেসবুক পোস্টে লেখেন, 'জলদস্যুতার শিকার হওয়া এমভি আবদুল্লাহ মুক্তি পেয়েছে! আলহামদুলিল্লাহ। সকল ক্রু নিরাপদ আছেন এবং শীঘ্রই বাড়ি ফিরে আসবেন।'

'জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের পথে রয়েছে,' শাহরিয়ারের বরাত দিয়ে জানিয়েছে প্রথম আলো।

১২ মার্চ বাংলাদেশি পতাকাবাহী এমভি আবদুল্লাহ ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার সময় ২৩ নাবিকসহ সোমালি জলদস্যুদের কবলে পড়ে।

এর আগে শনিবার (১৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, এমভি আবদুল্লাহ ও এর ২৩ জন ক্রু সোমালি জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

'আপনারা খুব শীঘ্রই সুসংবাদ শুনতে পাবেন। আমি শুধু বলতে পারি যে, খুব শীঘ্রই নাবিকদের মুক্তি দেওয়া হবে। আমরা জাহাজটিকেও মুক্ত করতে পারব। ইতোমধ্যেই [এ লক্ষ্যে] উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে,' চট্টগ্রাম নগরীর লালদীঘি চত্বরে 'চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তবে নাবিক বা কার্গো জাহাজটি উদ্ধারের বিষয়ে অন্য কোনো তথ্য দেননি পররাষ্ট্রমন্ত্রী।

Related Topics

টপ নিউজ

এমভি আবদুল্লাহ / সোমালি জলদস্যু / জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net