Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
লক্ষ্মীপুরে তরুণদের উদ্যোগে ৬৫০-৬৭০ টাকায় গরুর মাংস

বাংলাদেশ

সানা উল্লাহ সানু
23 March, 2024, 12:10 pm
Last modified: 23 March, 2024, 01:04 pm

Related News

  • পশ্চিমবঙ্গে পটপরিবর্তন, মোদির হিন্দুত্ববাদী দলের হাত ধরে রেস্তোরাঁগুলো থেকে উধাও গরুর মাংস
  • বিজেপির তহবিলে ভারতের শীর্ষ 'বিফ' রপ্তানিকারকের রেকর্ড ৩০ কোটি রুপির অনুদান
  • কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের
  • দাম কমেছে ইলিশের, বাড়তি সবজির বাজার
  • বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস সরবরাহ করে যে ৩ দেশ

লক্ষ্মীপুরে তরুণদের উদ্যোগে ৬৫০-৬৭০ টাকায় গরুর মাংস

তরুণদের পাশপাশি কম দামে গরুর মাংস বিক্রি করছেন কিছু ব্যবসায়ীও।
সানা উল্লাহ সানু
23 March, 2024, 12:10 pm
Last modified: 23 March, 2024, 01:04 pm
ছবি: টিবিএস

কম দামে মাংস বিক্রিতে লক্ষ্মীপুর জেলাব্যাপী সাড়া পড়েছে। কম দামে মাংস বিক্রির জন্য ব্যবসায়ীদের পাশাপাশি এগিয়ে এসেছেন এলাকার যুবকেরাও। বিভিন্ন এলাকায় তরুণ-যুবকরা একত্রিত হয়ে গ্রুপ তৈরি করে ৬৫০ থেকে ৬৭০ টাকা দরে গরুর মাংস বিক্রি শুরু করেছেন।

৬৭০ টাকা দামে শুক্রবার (২২ মার্চ) লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের কলেজ গেইট এলাকায় মাংস বিক্রি শুরু করেন স্থানীয় কয়েকজন যুবক। একই সময়ে কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট বাজারে একই দামে গরুর মাংস বিক্রি শুরু করেন মাংস ব্যবসায়ী খলিল।

অন্যদিকে, রোববার (২২ মার্চ) থেকে রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ড, আল আকসা মাসজিদ মার্কেটে ৬৫০ টাকায় মাংস বিক্রি শুরু করবেন বলে এলাকাজুড়ে মাইকিং করেছেন স্থানীয় যুবকরা।

জেলার রামগঞ্জ উপজেলা শহরে ৬৭০ টাকায় মাংস বিক্রির উদ্যোক্তা ২ যুবক। যুবকদের মধ্যে আহমেদ কাউছার রামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অপর উদ্যোক্তা হলেন, ফুল ব্যবসায়ী আরমান চৌধুরী।

কী কারণে এমন উদ্যোগ নিয়েছেন- জানতে চাইলে আরমান চৌধুরী জানান, গত ১৪ মার্চ তারিখে রামগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী শহরে গরুর মাংসের মূল্য কেজিপ্রতি ৬৫০ টাকা নির্ধারণ করে দিয়েছিলেন। মাংস ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মেয়রের সিদ্ধান্তকে কোনো মাংস ব্যবসায়ী সম্মান দেখায় নি। উল্টো মেয়রের এ ঘোষণার পর মাংস ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিয়ে হাজার হাজার মানুষকে জিম্মি করে ফেলে। এখনও মাংস ব্যবসায়ীরা মাংস বিক্রি করছে না। 

"তাই আমরা তরুণরা এ অবস্থার পরিবর্তন ঘটানোর উদ্যোগ নিয়েছি," বলেন তিনি।

তরুণ উদ্যোক্তা আহমেদ কাউছার জানান, "প্রথম দিন প্রায় ৫০০ ক্রেতার কাছে আমারা ১-২ কেজি হারে মাংস পৌঁছে দিতে পেরেছি। আমরা মাংস ব্যবসা করতে চাই না। তবে বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কাজ চালু থাকবে।"

অন্যদিকে, রায়পুর উপজেলায় ৬৫০ টাকায় মাংস বিক্রি শুরু করেছেন ১০ জন যুবক। এদের মধ্যে প্রধান উদ্যোক্তা কাজী কাউছার মাদরাসা শিক্ষকতার পাশাপাশি মসজিদে ইমামতী করেন। তিনি জানান, "ব্যবসায়ীরা যে যেভাবে পারছে, আমাদেরকে জিম্মি করে ফেলেছে। তাই আমরা এলাকার ১০জন যুবক মাংস বিক্রি করার জন্য গ্রুপবদ্ধ হয়ে একটা তহবিল গঠন করেছি। ৬৫০ টাকায় বিক্রয় শুরু করেছি। আশা করি সফল হবো।"

এদিকে, কমলনগর উপজেলার মাংস ব্যবসায়ী খলিল জানান, "দীর্ঘদিন ব্যবসা করেছি। এবার দেখি মানুষের সেবা করা যায় কিনা। তবে হয়তো কম ব্যবসা হবে।" 

শুক্রবার তিনি ৫টি গরুর মাংস বিক্রি করেছেন। তিনি জানান, এর আগে গ্রামীণ বাজারে প্রতিদিন ১টি গরুর মাংস বিক্রি হতো। কিন্তু ৬৫০ টাকায় বিক্রি শুরু হওয়ার প্রথম দিনই ৫টি গরুর মাংস বিক্রি হয়েছে। 

তিনি বলেন, "লাভ কম হবে, তবে ক্ষতি হবে না। কিন্তু অন্য ব্যবসায়ীদের চাপ শুরু হয়েছে। আসলে ভালো কাজ করা কঠিন।"

এদিকে জেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার প্রায় সব বাজারে হাড় ছাড়া গরুর মাংস ৯০০ টাকা এবং হাড়সহ ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। মাংসের এমন দামে নিম্ন আয়ের মানুষেরা গরুর মাংস কেনা প্রায় ছেড়েই দিয়েছে।

এদিকে, ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার তরুণ উদ্যোক্তাদের এমন সাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

গরুর মাংস / গরুর মাংসের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • পশ্চিমবঙ্গে পটপরিবর্তন, মোদির হিন্দুত্ববাদী দলের হাত ধরে রেস্তোরাঁগুলো থেকে উধাও গরুর মাংস
  • বিজেপির তহবিলে ভারতের শীর্ষ 'বিফ' রপ্তানিকারকের রেকর্ড ৩০ কোটি রুপির অনুদান
  • কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের
  • দাম কমেছে ইলিশের, বাড়তি সবজির বাজার
  • বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস সরবরাহ করে যে ৩ দেশ

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net