Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
প্রায় ৩০ মিনিট বিভ্রাটের পর ফিরেছে ফেসবুক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2024, 10:45 pm
Last modified: 06 March, 2024, 03:18 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, আদালতে আত্মসমর্পণ সাবেক এফবিআই প্রধানের
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে ‘প্রাণনাশের’ হুমকি, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা

প্রায় ৩০ মিনিট বিভ্রাটের পর ফিরেছে ফেসবুক

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর থেকে ব্যবহারকারীরা ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডে প্রবেশ করতে পারছিলেন না বলে জানা যায়।
টিবিএস রিপোর্ট
05 March, 2024, 10:45 pm
Last modified: 06 March, 2024, 03:18 am

প্রায় ৩০ মিনিট ধরে চলা ব্ল্যাকআউটের পর অবশেষে অনলাইনে ফিরেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।

তবে কিছু ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, রাত ১০টার কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমটি পুনরুদ্ধার করার পরেও তারা স্বাভাবিকের চেয়ে ধীরে লোডিং সমস্যার মুখে পড়েছেন।

মেটা স্ট্যাটাসে দেখা যায়, কিছু সেবা এখনও বন্ধ আছে।

মেটা স্ট্যাটাস থেকে নেওয়া স্ক্রিনশট।

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার পর থেকে ব্যবহারকারীরা ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডে প্রবেশ করতে পারছিলেন না বলে জানা যায়।

দ্য ভার্জ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, বিশ্বজুড়েই এ সমস্যার মুখে পড়েছিলেন মেটা'র এ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহারকারীরা।

মেটা'র যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন রাত ৯টা ৫২ মিনিটে এক্স-এর এক পোস্টে সমস্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেটা জানে 'এর সার্ভারে প্রবেশ করতে অসুবিধার মুখে পড়ছেন মানুষ'।

তিনি আরও জানান, মেটা সমস্যাটির সমাধানে কাজ করছে।

মেটা'র প্রযুক্তিগত বিভ্রাটের কারণে সাময়িক এ সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট প্ল্যাটফর্মগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে যায়। লগ-ইন উইন্ডোতে ইউজারনেম ও পাসওয়ার্ড প্রবেশ করালেও 'ভুল পাসওয়ার্ড' বার্তা দেখায় ফেসবুক।

এ বিভ্রাটের কিছুক্ষণ পরে কারও কারও ক্ষেত্রে লগ-ইনের চেষ্টা করলে ফেসবুক থেকে একটি বার্তা দেখানো হয়। সেখানে বলা হয় 'প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ মুহূর্তে ফেসবুক নিষ্ক্রিয় [ডাউন] রয়েছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনি ফেসবুকে ফিরতে পারবেন।'

এর আগে ২০২১ সালেও এ ধরনের বিভ্রাট ঘটেছিল মেটা'র সেবায়। তখন কনফিগারেশন সমস্যার কারণে কয়েক ঘণ্টার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারেননি ব্যবহারকারীরা।

Related Topics

টপ নিউজ

ফেসবুক / ইন্সটাগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, আদালতে আত্মসমর্পণ সাবেক এফবিআই প্রধানের
  • ইনস্টাগ্রামে ট্রাম্পকে ‘প্রাণনাশের’ হুমকি, সাবেক এফবিআই প্রধান জেমস কোমির বিরুদ্ধে মামলা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net