Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
সীমান্তে যেকোনো নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আমরা প্রস্তুত আছি: ওবায়দুল কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2024, 06:15 pm
Last modified: 19 February, 2024, 06:24 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

সীমান্তে যেকোনো নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আমরা প্রস্তুত আছি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ ও সার্বভৌমত্বে আঘাত করেছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘কোনো বিবেকবান রাজনীতিবিদ এ কথা বলতে পারেন না। মিথ্যাচার তাদের চিরাচরিত ধারাবাহিকতা।’
টিবিএস রিপোর্ট
19 February, 2024, 06:15 pm
Last modified: 19 February, 2024, 06:24 pm
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তে ঝুঁকি থাকতেই পারে। তবে বাংলাদেশ এ ব্যাপারে প্রস্তুত আছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, 'সীমান্ত রক্ষায় বাংলাদেশ সদা তৎপর রয়েছে। বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে। মিয়ানমারে অস্থিরতা সীমান্তে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে। তাই আমরা প্রস্তুত আছি।'

আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ ও সার্বভৌমত্বে আঘাত করেছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, 'কোনো বিবেকবান রাজনীতিবিদ এ কথা বলতে পারেন না। মিথ্যাচার তাদের চিরাচরিত ধারাবাহিকতা।'

সর্বশেষ জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, বহির্বিশ্বের একটি অংশও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমালোচনা করেছে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ ও সেখানে তার বক্তব্যে অংশ নেওয়া বাংলাদেশের গুরুত্বকেই তুলে ধরে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন হয়েছে। এ নির্বাচন নিয়ে সমালোচনা মুখর ছিল বহির্বিশ্বের একটা অংশ। তার পরও নিরাপত্তার মতো স্পর্শকাতর ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করা ও গুরুত্বপূর্ণ একটা বক্তব্যে অংশীদার করা—এটা বিশ্বে বাংলাদেশের গুরুত্ব কতটা সেই পরিচয় বহন করে।'

তিনি আরও বলেন, ''প্রধানমন্ত্রী সেখানে যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন। 'গাজায় গণহত্যা বন্ধ কর' বক্তব্য দেওয়ার মতো সাহস দেখাতে পারেননি বিশ্বনেতারা। এখানে আমরা শেখ হাসিনার সাহসী কূটনীতি দেখেছি।''

দ্রব্যমূল্য বাড়ছে, সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার- বিএনপির এমন অভিযোগ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'বিরোধী দলের এখন আর কিছু নেই। জনগণ নেই, তাদের কর্মীরাও নেই। এখন কিছু না কিছু তো জনগণ ও কর্মীদের সামনে বলতে হবে। এজন্য কথামালার চাতুরি তারা করছে।'

ওবায়দুল কাদের বলেন, 'কিছু কিছু জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছুকিছু পণ্যের দাম কমতির দিকে। বাজার ওঠানামা চিরদিনই আছে। বিশ্ব প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্য বাড়ছে, সরকার এখানে কোনো উদাসীনতা দেখায়নি। সক্রিয় আছে, সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় হয়ে বসে নেই, যা করণীয় অবশ্যই করছি।'

জাতীয় পার্টি ভাঙা হচ্ছে- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'জাতীয় পার্টির আজকে যারা সংসদে বিরোধী দল গঠন করেছে, এর বাইরে যারা জাতীয় পার্টির নামে কোনো একটা ভাগ সৃষ্টি করছে সেটা তাদের নিজেদের ব্যাপার।' কাজেই এ নিয়ে আমাদের মাথা ঘামানো কিংবা উদ্বেগের কিছু নেই বলেও জানান ওবায়দুল কাদের।
 

Related Topics

টপ নিউজ

ওবায়দুল কাদের / সংঘাত / মিয়ানমার / আওয়ামী লীগ / বিএনপি / ঝুঁকি / নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net