Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আজকের মধ্যে উদ্ধার হতে পারে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2024, 03:25 pm
Last modified: 24 January, 2024, 03:32 pm

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • রাজশাহীর পদ্মায় দেখা মিললো বিলুপ্ত ঘোষণা করা মিঠাপানির কুমিরের
  • মোল্লা খিচুড়ির টানে পদ্মার পাড়ে
  • পদ্মায় ধরা পড়ল ৪২ কেজির মহাবিপন্ন বাঘাইড়, ৬২ হাজার টাকায় বিক্রি

আজকের মধ্যে উদ্ধার হতে পারে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা

আজ সকালে সরেজমিনে পাটুরিয়া ঘাটে দেখা যায়, ফেরিটি উদ্ধারে তৎপরতা চলছে। ফেরিটির খানিকটা অংশ পানির উপরে তুলতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। এখন ফেরিটিকে সোজা করার কাজ চলছে।
টিবিএস রিপোর্ট
24 January, 2024, 03:25 pm
Last modified: 24 January, 2024, 03:32 pm
ফেরি রজনীগন্ধার উদ্ধারকাজ চলছে। ছবি: টিবিএস

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি রজনীগন্ধা ডুবির আট দিনেও পুরোপুরি উদ্ধারকাজ শেষ হয়নি। আজ বুধবারও উদ্ধার কার্যক্রম চলছিল। উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়' এর সাহায্যে আজ দিনের মধ্যে ফেরিটি উদ্ধার করা সম্ভব হতে পারে বলে আশা করছেন উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আজ সকালে সরেজমিনে পাটুরিয়া ঘাটে দেখা যায়, ফেরিটি উদ্ধারে তৎপরতা চলছে। ফেরিটির খানিকটা অংশ পানির উপরে তুলতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। এখন ফেরিটিকে সোজা করার কাজ চলছে।

এর আগে গত শুক্রবার দুপুরের পর থেকে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

আজ দুপুর দেড়টা নাগাদ মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামীদ মিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ইতোমধ্যে ফেরিটির বেশ কিছু অংশ দৃশ্যমান হয়েছে। ফেরিটি উলটে গিয়েছিল। এখন সেটিকে সোজা করে উদ্ধারের চেষ্টা চলছে। আজকের মধ্যেই এটি সোজা করে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (কমার্স) মো. খালেদ নেওয়াজ টিবিএসকে বলেন, 'গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগেই প্রত্যয়ের সাহায্যে ফেরিটির তলা দৃশ্যমান করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। আজ দুপুর নাগাদ এর বেশ কিছু অংশ দৃশ্যমান হয়েছে। এখন এটিকে সোজা করার চেষ্টা চলছে।'

এছাড়াও এখন পর্যন্ত ফেরিটিতে থাকা মোট ৯টি ট্রাকের মধ্যে ৭টি ট্রাক উদ্ধার করা হয়েছে।

আজ দুপুর ২টা পর্যন্ত উদ্ধারকারী জাহাজ রুস্তমের মাধ্যমে ৮ম ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যেতে দেখা গেছে উদ্ধারকর্মীদের।
 
Related Topics

টপ নিউজ

ফেরি / পদ্মা / পাটুরিয়া ঘাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • রাজশাহীর পদ্মায় দেখা মিললো বিলুপ্ত ঘোষণা করা মিঠাপানির কুমিরের
  • মোল্লা খিচুড়ির টানে পদ্মার পাড়ে
  • পদ্মায় ধরা পড়ল ৪২ কেজির মহাবিপন্ন বাঘাইড়, ৬২ হাজার টাকায় বিক্রি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net