Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল চীন

বাংলাদেশ

ইউএনবি
08 January, 2024, 12:30 pm
Last modified: 08 January, 2024, 12:33 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল চীন

ইয়াও ওয়েনে বলেন, ‘‘জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষাসহ বাইরের হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। ‘ভিশন ২০৪১’ ও ‘সোনার বাংলার’ স্বপ্ন দ্রুত বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।’’
ইউএনবি
08 January, 2024, 12:30 pm
Last modified: 08 January, 2024, 12:33 pm
ছবি: ইউএনবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত তার দেশের নেতাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।

গতকাল রবিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে দলটি। একইসাথে দলটির সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই কথা পুনর্ব্যক্ত করেন যে, তার দেশের নেতারা দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, পারস্পরিক আস্থা বাড়াতে, বাস্তব সহযোগিতাকে আরো গভীর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যার মাধ্যমে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় নেওয়া যায়।  

ইয়াও ওয়েন আরো উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ উভয়ই উন্নয়ন, পুনরুজ্জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। চীন সবসময় আধুনিকায়নের পথে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অংশীদার ও সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু হবে। চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বেইজিং-ঢাকা পারস্পরিক শ্রদ্ধা ও জয়-জয়কার সহযোগিতার মডেল স্থাপন করেছে। 

ইয়াও ওয়েনে বলেন, ''জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা রক্ষাসহ বাইরের হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। বাংলাদেশকে ঐক্য-স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক-আঞ্চলিক বিষয়ে আরো সক্রিয় ভূমিকা পালনে চীন সহায়তা করবে। 'ভিশন ২০৪১' ও 'সোনার বাংলার' স্বপ্ন দ্রুত বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।''

তিনি আরো বলেন, 'বাংলাদেশের সঙ্গে সার্বিক সহযোগিতা জোরদার করতে চীন প্রস্তুত। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহজতর ও সম্প্রসারণের জন্য যথাযথ পদক্ষেপ নিতে প্রস্তুত চীন। উচ্চমানের চীন-বাংলাদেশ অঞ্চল ও পথের সহযোগিতার প্রচারসহ স্মার্ট বাংলাদেশের বিকাশে বেইজিং অবদান রাখতে প্রস্তুত।'
 
Related Topics

টপ নিউজ

নির্বাচন / চীন / প্রধানমন্ত্রী / অভিনন্দন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net