Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
দেশে পৌঁছাল ২২ হাজার টন জেট ফুয়েল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2023, 09:00 pm
Last modified: 29 December, 2023, 09:16 pm

Related News

  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণকাজের তদারকির জন্য পরামর্শক খুঁজছে বিপিসি
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • জেট ফুয়েলের দাম লিটারে ৩৯ টাকা কমল

দেশে পৌঁছাল ২২ হাজার টন জেট ফুয়েল

বিপিসি'র এক রিপোর্টে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর পর্যন্ত ৫টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের মোট ২৯৬ মিলিয়ন ডলার পাওনা বকেয়া পড়েছে।
টিবিএস রিপোর্ট
29 December, 2023, 09:00 pm
Last modified: 29 December, 2023, 09:16 pm
চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডেলিং এলাকা। প্রতীকী ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দীন/টিবিএস/ফাইল

জরুরিভিত্তিতে উড়োজাহাজের জ্বালানি সংকটের সাময়িক সমাধান হিসেবে আন্তর্জাতিক সরবরাহকারী পেট্রোচায়না থেকে ২২ হাজার টন জেট ফুয়েল দেশে পৌঁছছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে পেট্রোচায়নার কার্গো ২২ হাজার টন জেট ফুয়েলসহ মোট ৩২ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (বিপণন) অনুপম বড়ুয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে বলেন, '২২ হাজার টন জেট ফুয়েল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ জ্বালানি খালাস করে বিমান বন্দরগুলোতে সরবরাহ করা হবে।'

বিপিসি'র একজন কর্মকর্তা জানিয়েছেন, কার্গোটি বন্দরে পৌঁছানোর পরপরই পদ্মা অয়েল কোম্পানি লাইটার জাহাজে জ্বালানি খালাস করা শুরু করেছে। বিপিসি'র পক্ষে বিভিন্ন জেট ফুয়েল ব্যবস্থাপনা ও বিমানবন্দরগুলোতে সরবরাহ করে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।

ইতোমধ্যে একটি লাইটার জাহাজে দেড় হাজার টন জেট ফুয়েল খালাস করে নারায়ণগঞ্জের গোদনাইলের পথে পাঠানো হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা নাগাদ লাইটার কার্গো গোদনাইল ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।

এছাড়া আরও দুটি জাহাজে দুই হাজার টন করে জ্বালানি খালাস করা হচ্ছে। রোববারের মধ্যে পুরো কার্গো খালাস হয়ে যাবে বলে জানান ওই কর্মকর্তা।

বিপিসি'র কর্মকর্তারা জানিয়েছেন, নতুন জ্বালানি দিয়ে আগামী ১৫ দিনের চাহিদা মেটানো যাবে।

জ্বালানি বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা এর আগে টিবিএসকে বলেন, একাধিক আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের বকেয়া পাওনা না পাওয়ায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী জ্বালানি সরবরাহ স্থগিত করলে দেশে জেট ফুয়েলের মজুত হ্রাস পায়।

তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সরবরাহকারীদের জরুরিভিত্তিতে ১০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করার মাধ্যমে নতুন এ চালান আনা হয়েছে।

বিপিসি'র এক রিপোর্টে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর পর্যন্ত ৫টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের মোট ২৯৬ মিলিয়ন ডলার পাওনা বকেয়া পড়েছে।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড গত ২৪ ডিসেম্বর এক চিঠিতে বিপিসিকে জানায়, তাদের কাছে মাত্র নয় হাজার ২১ টন জেট ফুয়েল মজুত রয়েছে, যা দিয়ে কেবল ২৯ ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটানো যাবে।

তবে এখন নতুন আমদানির ফলে জেট ফুয়েলের আপাতত আর কোনে সংকট রইল না।

Related Topics

টপ নিউজ

জেট ফুয়েল / বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) / উড়োজাহাজ / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণকাজের তদারকির জন্য পরামর্শক খুঁজছে বিপিসি
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • জেট ফুয়েলের দাম লিটারে ৩৯ টাকা কমল

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net