Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আইনমন্ত্রীর নগদ টাকা: একাদশ জাতীয় নির্বাচনে ৬ লাখ, দ্বাদশে ১১ কোটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 December, 2023, 10:40 pm
Last modified: 05 December, 2023, 10:57 pm

Related News

  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
  • এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান
  • ৯৯.১৩ কোটি টাকার সম্পদের মালিক বিজিএমইএ সভাপতি, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আইনমন্ত্রীর নগদ টাকা: একাদশ জাতীয় নির্বাচনে ৬ লাখ, দ্বাদশে ১১ কোটি

আয়ের উৎস হিসেবে হলফনামায় বলা হয়েছে, কৃষি ও মৎস্য খাত থেকে বছরে ৪৩ লাখ টাকা আয় করেন আইনমন্ত্রী। এ ছাড়া, বাড়ি ভাড়া ৫ লাখ ২৪ হাজার ৫৭৯ টাকা, মন্ত্রী হিসেবে ভাতা ১২ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংকে করা এফডিআরের সুদ বাবদ ৪৩ লাখ ৪৫ হাজার ৩৪৮ টাকা, এবং প্রয়াত মায়ের নামে থাকা শেয়ার ও সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা আয় হয় তাঁর। 
টিবিএস রিপোর্ট
05 December, 2023, 10:40 pm
Last modified: 05 December, 2023, 10:57 pm
আইনমন্ত্রী আনিসুল হক/ ফাইল ছবি

গত পাঁচ বছরে নগদ টাকা ও আয় বেড়েছে আইনমন্ত্রী আনিসুল হকের। এসময় তাঁর নগদ টাকা ৬ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি টাকায়। মন্ত্রী সিটিজেন ব্যাংক ও এক্সিম বাংলাদেশের শেয়ারেও বিনিয়োগ করেছেন, যার মূল্য এখন ৪০ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া, তাঁর কাছে আছে ১৪ হাজার ৯৩ মার্কিন ডলার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনিসুল হকের দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে ২০১৮ সালের নির্বাচনের হলফনামায় নগদ ৬ লাখ টাকা থাকার তথ্য দেন আইনমন্ত্রী।  

আনিসুল হক পেশায় একজন আইনজীবী। কসবা উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি। ২০১৪ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুল হক। তার বাবা প্রয়াত আইনজীবী সিরাজুল ইসলামও সংসদ সদস্য ছিলেন।

আয়ের উৎস হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় বলা হয়েছে, কৃষি ও মৎস্য খাত থেকে বছরে ৪৩ লাখ টাকা আয় করেন আইনমন্ত্রী। এ ছাড়া, বাড়ি ভাড়া ৫ লাখ ২৪ হাজার ৫৭৯ টাকা, মন্ত্রী হিসেবে ভাতা ১২ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংক এবং এফডিআরের সুদ বাবদ ৪৩ লাখ ৪৫ হাজার ৩৪৮ টাকা, এবং প্রয়াত মায়ের নামে থাকা শেয়ার ও সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা আয় হয় তাঁর। 

আনিসুল হক কৃষি ও মৎস্য, বাড়ি ভাড়া, মায়ের নামে থাকা শেয়ার ও সঞ্চয়পত্র/ব্যাংকে রাখা আমানত, মন্ত্রী হিসেবে প্রাপ্ত ভাতা এবং ব্যাংক এফডিআরের সুদকে আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে কৃষি ও মৎস্য খাত থেকে বছরে ৪৩ লাখ টাকা, বাড়ি ভাড়া ৫ লাখ ২৪ হাজার ৫৭৯ টাকা, মন্ত্রী হিসেবে ভাতা ১২ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংকের এফডিারের সুদ বাবদ ৪৩ লাখ ৪৫ হাজার ৩৪৮ টাকা এবং প্রয়াত মায়ের নামে থাকা শেয়ার ও সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা আয় হয় আইনমন্ত্রীর।

৭ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনের হলফনামায় আইনমন্ত্রী বাড়িভাড়াকে তাঁর আয়ের নতুন উৎস হিসেবে দেখিয়েছেন। 

স্থায়ী আমানতে মন্ত্রীর বিনিয়োগ আছে ৫ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৮৯৮ টাকা। আর স্বর্ণালঙ্কার রয়েছে ২০ ভরি।

আনিসুল হক স্থাবর সম্পদ হিসেবে ৮ বিঘা কৃষি জমি, ১ একর ২২ দশমিক ৫ শতাংশ অকৃষি জমি, বাড়ি এবং ফ্ল্যাট থাকার কথা উল্লেখ করেছেন। এ ছাড়া যৌথ মালিকানায় ১৬ দশমিক ৮৯ বিঘা কৃষি জমি, একটি বাড়ি এবং তিনটি মৎস্য খামার রয়েছে। তবে কোনো প্রকার দায় নেই আইনমন্ত্রীর।

Related Topics

টপ নিউজ

আইনমন্ত্রী আনিসুল হক / হলফনামা / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / ব্রাহ্মণবাড়িয়া-৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • হলফনামা ও আয়কর রিটার্নের অনিচ্ছাকৃত ভুল সংশোধন করেছি: সারজিস আলম
  • আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানোর অভিযোগ নাহিদ ইসলামের
  • সিলেট-১ আসন: ১০০ ভরি স্বর্ণের মালিক বিএনপির মুক্তাদির ও তার স্ত্রী, পেয়েছেন উপহার হিসেবে
  • এমপি প্রার্থীদের হলফনামার অসঙ্গতি খতিয়ে দেখবে দুদক: চেয়ারম্যান
  • ৯৯.১৩ কোটি টাকার সম্পদের মালিক বিজিএমইএ সভাপতি, মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net