Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা তৃণমূল বিএনপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
08 November, 2023, 07:20 pm
Last modified: 08 November, 2023, 07:24 pm

Related News

  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • বিএনপির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে শমসের মবীন চৌধুরীকে 
  • তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আটক
  • গত মাসের নির্বাচন নিয়ে বিশ্বের কোনো নেতা প্রশ্ন তোলেননি: প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের নিন্দা বিএনপির

৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা তৃণমূল বিএনপির

শমশের মবিন চৌধুরী বলেন, 'আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।'
টিবিএস রিপোর্ট 
08 November, 2023, 07:20 pm
Last modified: 08 November, 2023, 07:24 pm
নবাগতদের স্বাগত জানাতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মজুমদারের সভাপতিত্বে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশে নেওয়ার পাশাপাশি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। দলটির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরী জানান, এসংখ্যক আসনে প্রার্থী দেয়ার চেষ্টা থাকবে। 

আজ বুধবার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক যোগদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। 

শমশের মবিন চৌধুরী বলেন, 'আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।'

তিনি বলেন, আমরা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তারা তা অক্ষরে অক্ষরে পালন করবে, এটা আমাদের দাবি।

শমশের মবিন চৌধুরী এক সময় ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা।

তৃণমূল বিএনপিতে যোগ দিলেন বিভিন্ন দলের ৬০০-এর বেশি নেতাকর্মী

আগের সপ্তাহে টানা ৭২ ঘণ্টা এবং চলতি সপ্তাহে ৫ কর্মদিবসের মধ্যে চার দিনের অবরোধের তৃতীয় দিন বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬ শতাধিক নেতাকর্মী, এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকরা তৃণমূল বিএনপিতে যোগ দেন।

তৃণমূল বিএনপির কো-চেয়ারপারসন কে এ জাহাঙ্গীর মাজমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, সিনিয়র ভাইস চেয়ারপারসন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ। সঞ্চালনা করেন তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আনাস আলী খান।

২০১৫ সালে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি গঠন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দলটিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।  

Related Topics

টপ নিউজ

তৃণমূল বিএনপি / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • বিএনপির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে শমসের মবীন চৌধুরীকে 
  • তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী আটক
  • গত মাসের নির্বাচন নিয়ে বিশ্বের কোনো নেতা প্রশ্ন তোলেননি: প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের নিন্দা বিএনপির

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net