Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ভোট চলছে, ভোটার উপস্থিতি কম

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
05 November, 2023, 10:30 am
Last modified: 05 November, 2023, 10:39 am

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত
  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য
  • জেন-জি অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম ভোট কি তারুণ্যের শক্তির সীমা তুলে ধরেছে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনের ভোট চলছে, ভোটার উপস্থিতি কম

প্রায় সবকটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম। যদিও বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
05 November, 2023, 10:30 am
Last modified: 05 November, 2023, 10:39 am
ছবি: টিবিএস

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৩২টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

আসনটিতে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে; আর উপ-নির্বাচন হচ্ছে দ্বিতীয়বারের মতো। তবে প্রায় সবকটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম। যদিও বেলা বাড়ার সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সকাল সাড়ে ৮টার দিকে সরাইলের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি একেবারেই কম। কিছুক্ষণ পর পর দু-একজন করে ভোটার আসছেন। ফলে কেন্দ্রটিতে ভোট পড়ছে কম। কেন্দ্রটিতে সকাল সোয়া ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৮২টি।

সকাল সোয়া ৯টায় আশুগঞ্জের সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও একই চিত্র দেখা গেছে।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহাদাৎ হোসেন জানান, তার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা প্রায় ৪ হাজার। ভোটার কম আসায় ভোট কম পড়ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সালাউদ্দিন আহমেদ জানান, কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ৪ হাজার ২৯৭ জন। এর মধ্যে সকাল ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত কেন্দ্রটিতে ৮৭টি ভোট পড়েছে।

এদিকে, নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার নিরাপত্তায় ৮ শতাধিক পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি সদস্যসহ র‌্যাব, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে মোট ৪ লাখ ১০ হাজার ৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ জন প্রার্থী। এরা হলেন– আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম, জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টির মো.  রাজ্জাক হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বিএনপির দলছুট নেতা আব্দুস সাত্তার ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) থেকে নির্বাচিত হন। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করেন তিনি। এরপর গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন সাত্তার।
 
Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • নির্বাচনে ৪৯.৯৭% ভোট পেয়ে শীর্ষে বিএনপি, ৩১.৭৬% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে জামায়াত
  • ভোটে দেশব্যাপী এগিয়ে বিএনপি, খুলনায় জামায়াতের আধিপত্য
  • জেন-জি অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম ভোট কি তারুণ্যের শক্তির সীমা তুলে ধরেছে

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net