Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ঢাকার কাছেই মৃত্যু হয়েছে এটিএম খালেকুজ্জামানের, ধারণা পুলিশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2023, 04:35 pm
Last modified: 31 October, 2023, 04:44 pm

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

ঢাকার কাছেই মৃত্যু হয়েছে এটিএম খালেকুজ্জামানের, ধারণা পুলিশের

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
টিবিএস রিপোর্ট
31 October, 2023, 04:35 pm
Last modified: 31 October, 2023, 04:44 pm
এটিএম শামসুজ্জামান ও তার ছেলে খালেকুজ্জামান কুশল। সংগৃহীত ছবি

প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) ময়নাতদন্ত শেষ হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, লাশ নিতে এটিএম খালেকুজ্জামানের দুই ভগ্নিপতি এসেছিলেন। তারা এখন পর্যন্ত কোন অভিযোগ করেননি। পরবর্তীতেও অভিযোগ করতে পারবেন। তবে পরিবারেরও ধারণা দুর্ঘটনাবশত মৃত্যু।

ওসি বলেন, 'এটিএম খালেকুজ্জামান একা থাকতেন। তিনি বিয়ে করেননি। স্বজনদের মধ্যে শুধুমাত্র মায়ের সাথে যোগাযোগ ছিল। মরদেহ উদ্ধারের পর তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। মোবাইল, জাতীয় পরিচয়পত্র সবকিছুই পকেটে পাওয়া গেছে।'

নিহতের স্বজন জিয়াউদ্দিন জুয়েল জানান, তারা লাশ বুঝে পেয়ে ঢাকায় ফিরছেন। দাফন শেষে পরিবারের সাথে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বরিশালের পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, 'খুলনা যাওয়ার জন্য ঢাকার বাসা থেকে বের হলেও তার লাশ পাওয়া যায় বরিশালের জয়ন্তী নদীতে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খালেকুজ্জামানের সর্বশেষ অবস্থান-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখব। কোন অসঙ্গতি পেলে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরে অবশ্যই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে ঢাকার আশপাশে কোথাও মৃত্যু হয়েছে তার। মরদেহটি ভাসতে ভাসতে মুলাদীর জয়ন্তী নদীতে এসেছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. রেফায়েতুল ইসলাম জানিয়েছেন, 'অর্ধগলিত থাকায় মরদেহের শরীরের তেমন কোথাও আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি, তবে ভিসেরা রিপোর্টের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। কোনো অসঙ্গতি থাকলে প্রতিবেদনে উঠে আসবে।'

উল্লেখ্য, খুলনায় একটি চাকরি হয়েছে এমন তথ্য মাকে জানিয়ে ২৪ অক্টোবর ঢাকার সূত্রাপুরের বাসা থেকে বের হন এটিএম খালেকুজ্জামান। ৩০ অক্টোবর তার গলিত মরদেহ পাওয়া যায় মুলাদীর জয়ন্তী নদীতে। ২০১২ সালে বড় ভাই কামরুজ্জামান কবীরকে হত্যার ঘটনায় – ২০১৪ সালে এটিএম খালেকুজ্জামানকে যাবজ্জীবন দণ্ড দেন আদালত। সম্প্রতি তিনি জামিনে বের হয়ে একা থাকতেন।

গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকায় জয়ন্তী নদীতে লাশটিকে ভাসতে দেখে স্থানীয়রা। এরপর সেটি উদ্ধারের পর পকেট থেকে মেলে একটি জাতীয় পরিচয়পত্র।

খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি মর্গে পাঠায়, এবং খালেকুজ্জামান কুশলের পরিবারকে লাশ শনাক্তের জন্য জানায়।  

Related Topics

টপ নিউজ

এটিএম শামসুজ্জামান / এটিএম খালেকুজ্জামান কুশল / বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • ফরিদপুর, বরিশাল ও সিলেটে ২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, চট্টগ্রামে আক্রান্ত বাড়ছে
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net