Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
বৈরী আবহাওয়া: আবারও সেন্ট মার্টিনে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
03 October, 2023, 09:05 pm
Last modified: 03 October, 2023, 09:23 pm

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর

বৈরী আবহাওয়া: আবারও সেন্ট মার্টিনে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক

বৈরী আবহাওয়ার মধ্যে টেকনাফ–সেন্ট মার্টিন রুটে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত জারি করে সামুদ্রিক নৌযানকে সতর্কতার নির্দেশ দিয়েছে।
কক্সবাজার প্রতিনিধি
03 October, 2023, 09:05 pm
Last modified: 03 October, 2023, 09:23 pm
ছবি: প্রতীকী/ফাইল

কক্সবাজারে বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ–সেন্ট মার্টিন রুটের জাহাজ চলাচল আবারও স্থগিত করা হয়েছে। এর ফলে সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন ৩০০-এর বেশি পর্যটক।

এর আগে ৩০ সেপ্টেম্বর দ্বীপটিতে ঘুরতে গিয়ে আটকে পড়েন ২০০ জনেরও বেশি পর্যটক।

সমুদ্রে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে বলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।

বৈরী আবহাওয়ার মধ্যে টেকনাফ–সেন্ট মার্টিন রুটে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত জারি করে সামুদ্রিক নৌযানকে সতর্কতার নির্দেশ দিয়েছে।

তবে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন ইউএনও।

তিনি আরও বলেন, 'শুক্রবার সকালে এমভি বারো আউলিয়া জাহাজটি ৮৫২ জন পর্যটক নিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে রওনা দেয়। তবে বিকেলে প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজটি ৬০০ জনেরও বেশি পর্যটক নিয়ে ফিরে আসে। বাকি পর্যটকেরা দ্বীপে রাত্রিযাপন করেন। আপাতত তারা সেখানে আটকা পড়ে আছেন।'

বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে এমভি বারো আউলিয়া টেকনাফ–সেন্ট মার্টিন রুটে পরীক্ষামূলক চলাচল শুরু করেছে।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের আঞ্চলিক দপ্তরের উপ-পরিচালক নয়ন শীল বলেন, 'প্রাথমিকভাবে সাতদিনের জন্য জাহাজটিকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এটি সফল হলে এ জাহাজটিসহ অন্যদেরকেও সামুদ্রিক রুটটিতে জাহাজ পরিচালনার অনুমতি দেওয়া হবে।'

ইউএনও আদনান জানান, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় শুক্রবার বিকেল থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

ইউএনও বলেন, 'আবহাওয়া স্বাভাবিক হলে আটকা পড়া পর্যটকদের সেন্ট মার্টিন থেকে টেকনাফে নিরাপদে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সেন্ট মার্টিন / বৈরী আবহাওয়া / পর্যটক আটকা / আটকা পড়া পর্যটক / পর্যটকবাহী জাহাজ / পর্যটক / টেকনাফ-সেন্টমার্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net