Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
সর্বজনীন পেনশন: ‘প্রগতি’ স্কিমের গ্রাহক সবচেয়ে বেশি

বাংলাদেশ

আবুল কাশেম
21 August, 2023, 10:45 am
Last modified: 21 August, 2023, 11:26 am

Related News

  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে: অর্থ সচিব
  • সর্বজনীন পেনশন স্কিমে গ্র্যাচুইটি, দুর্ঘটনাজনিত অক্ষমতা সুবিধা চালুর পরিকল্পনা সরকারের
  • প্রায় ৯৯ শতাংশ পোশাককর্মীরই সর্বজনীন পেনশন স্কিমে আগ্রহ নেই: জরিপ

সর্বজনীন পেনশন: ‘প্রগতি’ স্কিমের গ্রাহক সবচেয়ে বেশি

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর ওইদিন মোট ১৭০০ নাগরিক সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভূক্ত হয়েছেন। পরদিন শুক্রবার ৩০০০ এবং শনিবার ১৭০০ নাগরিক নিবন্ধন করে চাঁদা পরিশোধ করে অন্তর্ভূক্ত হয়েছেন।
আবুল কাশেম
21 August, 2023, 10:45 am
Last modified: 21 August, 2023, 11:26 am
অলংকরণ: টিবিএস

সর্বজনীন পেনশনের চারটি স্কিমের মধ্যে বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য 'প্রগতি' স্কিমে সবচেয়ে বেশি মানুষ অন্তর্ভূক্ত হচ্ছে।

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) উদ্বোধনের পর থেকে শনিবার পর্যন্ত চারটি স্কিমে মোট ৬৪০০ জন অন্তর্ভূক্ত হয়ে চাঁদা পরিশোধ করেছেন, যারমধ্যে ৩৯% (২৫০০ জন) বেসরকারি চাকরিজীবী।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, প্রবাসীদের মধ্যেও সর্বজনীন পেনশন স্কিম ব্যাপক সাড়া ফেলছে। প্রায় ২০০০ প্রবাসী ইতোমধ্যে চাঁদা পরিশোধ করেছেন। অনেক প্রবাসীর ডুয়েল কারেন্সি (ডলার-টাকা) ইন্টারন্যাশনাল কার্ড না থাকায় তাদের সোনালী ব্যাংকের একাউন্টে চাঁদা দিতে পারছেন না।

এ সমস্যা সমাধান করতে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে রোববার মিটিং করে নির্দেশনা দিয়েছেন অর্থ বিভাগের কর্মকর্তারা। প্রবাসীদের সর্বজনীন পেনশনে অন্তর্ভূক্ত হতে যে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে হবে, এ সম্পর্কে ওয়েবসাইটে ঘোষণা দিতে সোনালী ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, দেশি নাগরিকদেরও অন্য ব্যাংকের একাউন্ট থেকে সোনালী ব্যাংকে নিয়মিত চাঁদা পরিশোধের ক্ষেত্রে সমস্যা হচ্ছে।

ওই কর্মকর্তা জানান, কোন বেসরকারি চাকরিজীবী বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তির যেসব ব্যাংকে একাউন্ট রয়েছে, সেসব একাউন্ট থেকে প্রতিমাসে স্বয়ংক্রিয়ভাবে চাঁদার অর্থ কেটে নিয়ে সোনালী ব্যাংকে করা ওই ব্যক্তির সর্বজনীন পেনশন অ্যাকাউন্টে জমা হচ্ছে না। এ সমস্যা সমাধান করতে সোনালী ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, সর্বজনীন পেনশনের অন্যতম প্রধান শর্ত হলো সংশ্লিষ্ট ব্যক্তির নিয়মিত আয় থাকতে হবে। কিন্তু গৃহিনীদের আয় না থাকলেও তারা যেকোন স্বকর্মে নিয়োজিত থাকার তথ্য ব্যবহার করে সুরক্ষা স্কিমে অন্তর্ভূক্ত হতে পারছেন।

তবে অতি দরিদ্র হিসেবে 'সমতা' স্কিমে অন্তর্ভূক্ত হওয়ার জন্য যারা নিবন্ধন করবেন, তাদের তথ্য যাচাই করে তবেই অন্তর্ভূক্ত করবে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। এই স্কিমে অন্তর্ভূক্তদের চাঁদার অর্ধেক বা ৫০০ টাকা সরকার থেকে পরিশোধ করা হবে।

সরকারি অর্থের অপচয় রোধ করে যাতে প্রকৃত অতি দরিদ্ররা এ সুবিধা পান, সেজন্য আবেদনগুলো স্ক্রিনিং করা হবে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, অনেকেই upension.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করলেও চাঁদা পরিশোধ করছে না। যারা চাঁদা পরিশোধ করছেন, শুধুমাত্র তারাই সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভূক্ত হচ্ছেন।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর ওইদিন মোট ১৭০০ নাগরিক সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভূক্ত হয়েছেন। পরদিন শুক্রবার ৩০০০ এবং শনিবার ১৭০০ নাগরিক নিবন্ধন করে চাঁদা পরিশোধ করে অন্তর্ভূক্ত হয়েছেন।  

সর্বজনীন পেনশন স্কিম নিয়ে জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রতিদিন দেশ-বিদেশ থেকে শত শত ফোন আসছে জানিয়ে একজন কর্মকর্তা জানান, রাত ৩টার সময়ও বিদেশ থেকে প্রবাসীরা ফোন করে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন।

আগ্রহীদের সুবিধার জন্য অর্থ বিভাগ থেকে একটি হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। হেল্প ডেস্কে নিয়োজিত করার জন্য বেশকিছু কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

সর্বজনীন পেনশন স্কিম / সর্বজনীন পেনশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে: অর্থ সচিব
  • সর্বজনীন পেনশন স্কিমে গ্র্যাচুইটি, দুর্ঘটনাজনিত অক্ষমতা সুবিধা চালুর পরিকল্পনা সরকারের
  • প্রায় ৯৯ শতাংশ পোশাককর্মীরই সর্বজনীন পেনশন স্কিমে আগ্রহ নেই: জরিপ

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net