Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
গত বছর ভারতে দ্বিতীয় সর্বোচ্চ পর্যটক ছিল বাংলাদেশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2023, 11:40 am
Last modified: 13 August, 2023, 03:25 pm

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর

গত বছর ভারতে দ্বিতীয় সর্বোচ্চ পর্যটক ছিল বাংলাদেশের

গত বছর ভারতে যে পরিমাণ বিদেশি পর্যটক গিয়েছেন, তার মধ্যে ৫০ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং যুক্তরাজ্য- এ তিনটি দেশের।
টিবিএস রিপোর্ট
13 August, 2023, 11:40 am
Last modified: 13 August, 2023, 03:25 pm
ছবি- দ্য ইকোনমিক টাইমস/ফাইল

২০২২ সালে ভারতে সফরকারী পর্যটকদের ২০% ছিল বাংলাদেশ থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক পর্যটক গেছে যুক্তরাষ্ট্র থেকে। ভারতের ব্যুরো অব ইমিগ্রেশনের ডেটার আলোকে পর্যটন মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করেছে।

২০২২ সালে ৬১.১৯ লাখের ওপর বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেন, যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৩০৫.৪% বেশি। গত বছর ভারতে যে পরিমাণ বিদেশি পর্যটক গিয়েছেন, তার মধ্যে ৫০ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং যুক্তরাজ্য- এ তিনটি দেশের। খবর নিউজ এইটিন-এর।

এর মধ্যে ১৩,৭৩,৮১৭ পর্যটক নিয়ে ভারতের ফরেন ট্যুরিস্ট অ্যারাইভাল তথা এফটিএ'র ২২.১৯% যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। ১২,৫৫,৯৬০ জন পর্যটক নিয়ে এফটিএ'র ২০.২৯% বাংলাদেশ এবং ৬,১৭,৭৬৮ জন পর্যটক নিয়ে ৯.৯৮% এফটিএ-তে অবদান রেখেছে যুক্তরাজ্য।

ভারতের এফটিএ-তে ৫.৯৬% এবং ৪.৪৮% অবদান রেখে অস্ট্রেলিয়া আর কানাডা আছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। ষষ্ঠ থেকে দশম, পরের পাঁচটি অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল, জার্মানি, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া।

পাঁচ বছর বাংলাদেশ শীর্ষে থাকার পর ২০২১ সালে আবারও ভারতে সর্বোচ্চ সংখ্যক পর্যটক যায় যুক্তরাষ্ট্র থেকে।

তবে চলতি বছরের প্রথম ছয় মাসের তথ্য বলছে, বাংলাদেশ আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করছে।

২০২৩ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে বাংলাদেশ থেকে প্রতিবেশি রাষ্ট্র ভারতে পর্যটক গেছে ২৩.৫%, এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র (১৮.১%) এবং যুক্তরাজ্য (৯.২%)।

বেশকিছু ইইউ দেশের কনস্যুলেট না থাকায় ভিসা প্রসেসিংয়ের জন্য বাংলাদেশিরা ভারতে যেতে বাধ্য হচ্ছেন বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এর পাশাপাশি বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য প্রতিবছর ভারতে যান। 

Related Topics

টপ নিউজ

পর্যটক / ভারতে ভ্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net