Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
সাইবার নিরাপত্তা আইনের উদ্দেশ্য সাইবার অপরাধ দমন, বাক-স্বাধীনতা খর্ব করা নয়: আইনমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 August, 2023, 06:35 pm
Last modified: 10 August, 2023, 06:34 pm

Related News

  • নজিরবিহীন সামরিক শাসনের মধ্য দিয়ে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: আইনমন্ত্রী
  • মন্ত্রণালয়ের কোনো বিভাগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী 
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সংসদে আইন পাসের মাধ্যমে স্বীকার করেছে বিরোধী দল: আইনমন্ত্রী
  • সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ: আইনমন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনের উদ্দেশ্য সাইবার অপরাধ দমন, বাক-স্বাধীনতা খর্ব করা নয়: আইনমন্ত্রী

টিবিএস রিপোর্ট
10 August, 2023, 06:35 pm
Last modified: 10 August, 2023, 06:34 pm
আইনমন্ত্রী আনিসুল হক/ ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাক স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য সাইবার নিরাপত্তা আইন (সিএসএ) নয়, এ আইনের উদ্দেশ্য সাইবার অপরাধ বন্ধ করা।

'ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রহিতকরণ এবং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বিষয়ক' সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'বাক-স্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না। আমাদের উদ্দেশ্য সাইবার অপরাধ বন্ধ করা।'

আইনমন্ত্রী আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, এটার পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। 

'ডিজিটালের জায়গায় সাইবার করা হয়েছে, কারণ সাইবারের ব্যাপ্তি অনেক। এ আইনে ৬০টি ধারা রাখা হয়েছে,' বলেন তিনি।

মন্ত্রী এ সময় আইনটির সমালোচনা করে বলা 'নতুন বোতলে পুরনো মদ' উক্তি প্রত্যাখ্যান করে বলেন, যারা এটা বলেন, তারা না বুঝে বলেন। আইনের এখানে অনেক পরিবর্তন আছে।

নতুন আইনে অনেক সাজা কমানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে সাজা বাতিল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

খসড়াকৃত সাইবার নিরাপত্তা আইনের ৪২ ধারার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ধারায় পুলিশ কর্মকর্তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা জরুরি প্রয়োজনে অপরাধ দমন বা অপরাধ হলে প্রমাণ সংরক্ষণের জন্য। এখানেও যদি কোনো অপব্যবহার হয়, তাহলে সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অনুমোদন দিয়েছেন। 

'এখন এটা ভেটিংয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য আবার কেবিনেটে পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদন হলে সংসদে পাঠানো হবে পাশ করার জন্য,' বলেন তিনি।

সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর খসড়া ডিজিটাল সিকিউরিটি এজেন্সির ওয়েবসাইটে দেওয়া আছে। আগামী দুই সপ্তাহ এই খসড়ার বিষয়ে মতামত গ্রহণ করা হবে। আইসিটি বিভাগের পলিসি শাখায় এই মতামত দেওয়া যাবে।

বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

এর আগে ৮ আগস্ট আনিসুল হক বলেছিলেন, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে বর্ণিত শাস্তিগুলো কমানো হয়েছে এবং নতুন আইনের বিধান অনুসারে আগের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় দায়ের করা মামলাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করা হবে।

Related Topics

টপ নিউজ

সাইবার নিরাপত্তা আইন / ডিজিটাল নিরাপত্তা আইন / আইনমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • নজিরবিহীন সামরিক শাসনের মধ্য দিয়ে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: আইনমন্ত্রী
  • মন্ত্রণালয়ের কোনো বিভাগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী 
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
  • জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সংসদে আইন পাসের মাধ্যমে স্বীকার করেছে বিরোধী দল: আইনমন্ত্রী
  • সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ: আইনমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net