Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বৈধ নথি না থাকায় মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2023, 11:05 am
Last modified: 06 August, 2023, 11:53 am

Related News

  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা

বৈধ নথি না থাকায় মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাদরিন মহসিন জানান, দুই সপ্তাহব্যাপী তদন্ত ও নজরদারির পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 August, 2023, 11:05 am
Last modified: 06 August, 2023, 11:53 am
ছবি-ফ্রি মালয়েশিয়া টুডে

বৈধ নথিপত্র না থাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে গতকাল ৪২৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে কর্তৃপক্ষ, যাদের মধ্যে ২৫২ জন বাংলাদেশিও রয়েছে। দেশটির গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে'র প্রতিবেদনে এ খবর উঠে এসেছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাদরিন মহসিন জানান, দুই সপ্তাহব্যাপী তদন্ত ও নজরদারির পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

অভিযানের পর এক প্রেস কনফারেন্সে তিনি জানান, রাত ১-৪টা পর্যন্ত ৬০ জন কর্মী অভিযানটি পরিচালনা করে। এ সময় বৈধ পরিচয়পত্র না থাকা, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান ইত্যাদি কারণে  ৪২৫ জন অভিবাসীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২৫২ জন বাংলাদেশের, ১০৮ জন মিয়ানমারের, ২ জন ফিলিপাইনের, ৩০ জন ইন্দোনেশিয়ার, ৬ জন কম্বোডিয়ার, ২০ জন নেপালের এবং ৭ জন পাকিস্তানের নাগরিক; এদের সবার বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

তিনি আরও বলেন, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে এলাকায় বিদেশি নাগরিকদের সংখ্যা বেশি এবং তারা বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি করছেন।

এই কর্মকর্তা জানান, আটককৃতরা নির্মাণকাজ ও পরিচ্ছন্নতা সহ বিভিন্ন খাতে কর্মরত ছিল।

তিনি আরও জানান, অভিযান চলাকালে আটককৃতদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার এড়াতে বোতলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করে সহিংসপূর্ণ আচরণ করে, যদিও এতে কারো আহত হওয়ার খবর মেলেনি। 

তবে ইউএনএইচসিআর কার্ড এবং বৈধ ওয়ার্ক পারমিট থাকার পরেও কর্মকর্তারা কয়েকজন রোহিঙ্গা শরণার্থীকে তুলে নেন।

শামসুল বাদরিন মহসিন এ প্রসঙ্গে বলেন, মিয়ানমারের নাগরিকদের ক্ষেত্রে তাদের অ্যাসোসিয়েশন বা এথনিসিটির (জাতিসত্ত্বা) ভিত্তিতে কার্ড ছিল কিন্তু সেগুলো এখন আর ব্যবহারের জন্য বৈধ কিংবা স্বীকৃত নয়।

আটক হওয়া সকলকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আগে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।   

Related Topics

টপ নিউজ

অভিবাসী / মালয়েশিয়া প্রবাসী / বৈধ পরিচয়পত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • চাকরি, চিকিৎসা ও আবাসন বন্ধ করে যেভাবে অভিবাসীদের কোণঠাসা করছেন ট্রাম্প
  • গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net