Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বাংলাদেশে ইউটিউব প্রিমিয়াম চালু, মাসিক ২৩৯ টাকায় মিলবে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার অভিজ্ঞতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2023, 09:10 pm
Last modified: 03 August, 2023, 09:22 pm

Related News

  • দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'
  • ইউটিউব শর্টসে কিশোর-কিশোরীদের আসক্তি কমাতে অভিভাবকদের হাতে নিয়ন্ত্রণ দেবে ইউটিউব
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে
  • বেবি শার্ক: ৯০ সেকেন্ডের একটি ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলল

বাংলাদেশে ইউটিউব প্রিমিয়াম চালু, মাসিক ২৩৯ টাকায় মিলবে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার অভিজ্ঞতা

উল্লেখ্য, ইউটিউব প্রিমিয়াম-এর সঙ্গে ইউটিউব মিউজিক প্রিমিয়াম সেবাও পাওয়া যায়। এটি ইউটিউবের নিজস্ব মিউজিক স্ট্রিমিং পরিষেবা। ইউটিউব মিউজিক প্রিমিয়াম-এ রয়েছে ১০ কোটিরও বেশি গান বিজ্ঞাপন ছাড়াই শোনার সুবিধা।
টিবিএস রিপোর্ট
03 August, 2023, 09:10 pm
Last modified: 03 August, 2023, 09:22 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে চালু হয়েছে ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিক। এখন থেকে প্রতি মাসে ২৩৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে এ সেবাগুলো ব্যবহার করতে পারবেন বাংলাদেশিরা।

তবে শুরুতে একমাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে ইউটিউব। পরের মাস থেকে ব্যবহারকারীদের মাসিক ২৩৯ টাকা চার্জ করা হবে।

বিনামূল্যে ট্রায়াল উপভোগ করা ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় সাবস্ক্রিপশন বাতিল করতে পারবেন। আর এক মাস ট্রায়াল শেষ হওয়ার সাতদিন আগে ইউটিউব ট্রায়াল শেষ হওয়ার কথা ব্যবহারকারীদেরকে মনে করিয়ে দেবে।

ইউটিউব প্রিমিয়াম-এর গ্রাহকেরা বিজ্ঞাপনছাড়া ভিডিও দেখতে পারেন। সাধারণত ইউটিউব অ্যাপটি বন্ধ করলে ভিডিও বন্ধ হয়ে যায়। কিন্তু প্রিমিয়াম-এর ক্ষেত্রে অ্যাপ মিনিমাইজ করার পরও ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধা পাওয়া যায়।

পাশাপাশি, প্রিমিয়াম ব্যবহারকারীরা তাদের ফোন এবং ট্যাবলেটে ভিডিও ও প্লেলিস্ট ডাউনলোড করে রেখে ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইন সেগুলো চালাতে পারেন।

উল্লেখ্য, ইউটিউব প্রিমিয়াম-এর সঙ্গে ইউটিউব মিউজিক প্রিমিয়াম সেবাও পাওয়া যায়। এটি ইউটিউবের নিজস্ব মিউজিক স্ট্রিমিং পরিষেবা। ইউটিউব মিউজিক প্রিমিয়াম-এ রয়েছে ১০ কোটিরও বেশি গান বিজ্ঞাপন ছাড়াই শোনার সুবিধা।

ভিডিওর মতো, এই গানগুলোও অফলাইনে শোনার জন্য ডাউনলোড করে রাখার এবং ডিভাইসের স্ক্রিন বন্ধ রেখে ব্যাকগ্রাউন্ডে শোনার সুবিধা রয়েছে।

তবে কেউ চাইলে মাসিক ১৯৯ টাকার বিনিময়ে কেবল ইউটিউব মিউজিক প্রিমিয়াম-এর সাবস্ক্রিপশন নিতে পারেন।

ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীরা শিশুদের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি ইউটিউব কিডসও বিজ্ঞাপনছাড়া উপভোগ করতে পারবেন।

Related Topics

টপ নিউজ

ইউটিউব প্রিমিয়াম / ইউটিউব মিউজিক / ইউটিউব / সাবস্ক্রিপশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • 'ইউটিউবে সৌদি নেতাকে নিয়ে বিদ্রূপ করায় ফোন হ্যাকের পর লন্ডনে মারধরের শিকার হই'
  • ইউটিউব শর্টসে কিশোর-কিশোরীদের আসক্তি কমাতে অভিভাবকদের হাতে নিয়ন্ত্রণ দেবে ইউটিউব
  • টিভি সম্প্রচার থেকে সরে আসছে অস্কার, ২০২৯ সাল থেকে দেখা যাবে ইউটিউবে
  • বেবি শার্ক: ৯০ সেকেন্ডের একটি ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলল

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net