Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
কিছুটা কমেছে সবজির দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2023, 11:50 pm
Last modified: 21 July, 2023, 11:51 pm

Related News

  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

কিছুটা কমেছে সবজির দাম

কাঁচামরিচের দামও কমতে শুরু করছে। গত সপ্তাহে খুচরা বাজারে ৩৫০ টাকা থেকে কমে এখন ২০০–২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে এটি।
টিবিএস রিপোর্ট
21 July, 2023, 11:50 pm
Last modified: 21 July, 2023, 11:51 pm
ছবি: জহির রায়হান

ঈদুল আজহার পর অনেকটা বেড়ে যাওয়া সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে পাঁচ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

শুক্রবার (২১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, করলা ৭৫ টাকা, কাকরোল ও বেগুন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজি এক সপ্তাহ আগে ১০–১৫ টাকা বেশি ছিল।

হাতিরপুলের খুচরা সবজি বিক্রেতা মোহম্মদ আলিম বলেন, 'পাঁচ কেজি পাইকারি বেগুন গত সপ্তাহে কিনেছিলাম ৩৫০ টাকা, আজকে কিনলাম ২৫০ টাকা। গত সপ্তাহে পাইকারিতে পাঁচ কেজি করলা কিনেছি ৪৯০ টাকায়, আজকে কিনলাম ৩৫০ টাকায়।'

সবজির সরবরাহ ভালো হওয়া দাম কমেছে বলে জানান এ বিক্রেতা।

এদিকে কাঁচামরিচের দামও কমতে শুরু করছে। গত সপ্তাহে খুচরা বাজারে ৩৫০ টাকা থেকে কমে এখন ২০০–২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে এটি।

কারওয়ান বাজার এলাকার খুচরা বিক্রেতা মোহম্মদ মাজিদ বলেন, 'পাইকারি পাঁচ কেজি কাঁচামরিচের দাম গত সপ্তাহে ছিল ১,৫০০ টাকা, আজকে তা ৭০০ টাকা।'

হাতিরপুর এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন মোহাম্মদ সুজন। তিনি বলেন, 'আজকে প্রায় সাড়ে চার মণ সবজি পাইকারি কিনেছি সাড়ে সাত হাজার টাকায়। এক সপ্তাহ আগে একই পরিমাণ সবজি কিনতে লেগেছে প্রায় ১০ হাজার টাকা।'

হাতিরপুল বাজারে দেশি পেঁয়াজ ৬৫ টাকা ও আলু ৪০ টাকা বিক্রি হচ্ছে।

সরকারের অনুমোদন ছাড়াই সপ্তাহখানেক আগে চিনির দাম বাড়িয়ে দেওয়ার পর মিল মালিকেরা এখনো দাম কমাননি। শুক্রবার খুচরা বাজারে চিনির দাম ছিল প্রতি কেজি ১৪০ টাকা।

তবে কোথাও কোথাও প্যাকেট চিনি ১৬০ টাকা বিক্রি হচ্ছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্যাকেট করা লাল চিনি বিক্রি হচ্ছে ১৬০ টাকা।

ট্রেডিং কর্পোরেশন অভ বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম কেজিতে দুই টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে মোটা চাল স্বর্ণা ও ইরি প্রতি কেজি ৪৮–৫০ টাকা বিক্রি হলেও তা এখন বিক্রি হচ্ছে ৪৮–৫২ টাকায়।

এক বছরের ব্যবধানে জিরার দাম বেড়েছে দ্বিগুণের বেশি

জিরার কেজি বর্তমানে বিক্রি হচ্ছে এক হাজার টাকায়। গত বছর জিরার দাম ছিল ৩৮০ থেকে ৪৫০ টাকার মধ্যে।

টিসিবি'র তথ্য বলছে, বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১,১০০ টাকা যা এক মাস আগেও ছিল ৮০০–৮৬০ টাকা। এক বছরের ব্যবধানে জিরার দাম বেড়েছে ১৩৮ দশমিক ৩৭ শতাংশ।

Related Topics

টপ নিউজ

সবজির দাম / সবজি / বাজার দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • বেশিরভাগ সবজির দাম ১০০ পার; ভোক্তারা বলছেন, বাজার মনিটরিংয়ের অভাব
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net