Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 July, 2023, 09:15 pm
Last modified: 20 July, 2023, 09:25 pm

Related News

  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
  • চট্টগ্রামে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • রিজার্ভ চুরি মামলা: খসড়া চার্জশিট নিয়ে কর্মকর্তাদের বরাতে দেওয়া তথ্য সিআইডির নয়
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ

তবে অভিযোগ অস্বীকার করে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার বলেন, ‘আমরা মামলা নেব না এমন কোনো কথা বলিনি। বলেছি সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেনি। তারপরও আমরা ওসি সাহেব রাতে এলে তাদের আবারও থানায় আসতে বলেছি।’
টিবিএস রিপোর্ট
20 July, 2023, 09:15 pm
Last modified: 20 July, 2023, 09:25 pm

চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয় নসিমন ভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ মামলা হিসেবে পুলিশ নথিভুক্ত করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল চারটায় নসিমন ভবনের কেয়ারটেকার মোহাম্মদ হোসেন মামলায় দায়ের করতে নগরের কোতোয়ালী থানায় যান। প্রায় ৪৫ মিনিট থানায় অবস্থান করলেও পুলিশ মামলাটি গ্রহণ করেনি বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতারা।

নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'জাতীয়তাবাদী আইনজীবী পরিশোধের ২০-২৫ জন আইনজীবীসহ নসিমন ভবনের কেয়ারটেকার মোহাম্মদ হোসেন মামলা দায়ের করতে গেলেও পুলিশ তা নথিভুক্ত করেনি। উল্টো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল এমন কোনো ঘটনাই ঘটেনি।'

বিএনপির পক্ষের আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, 'আমরা বিকেল চারটায় কোতোয়ালী থানায় যাই। এ সময় ডিউটি অফিসার আমাদের জানান ওসি সাহেব থানায় নেই। তখন আমরা অভিযোগটি রিসিপশনে জমা দেই। অভিযোগপত্রে দুইজনের নাম উল্লেখসহ ২৫০–৩০০ জনকে অভিযুক্ত করা হয়েছিল।

'কিন্তু এসময় ডিউটি অফিসার মামলাটি নিতে অপারগতা প্রকাশ করেন। পরে ওসি (তদন্ত) আমাদের ডেকে নিয়ে বলেন, গতকাল এমন কোনো ঘটনা ঘটেনি। ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে মিছিল করেছে, এ ঘটনার ভিডিও তাদের কাছে আছে। পরে প্রায় ৪৫ মিনিট সেখানে অপেক্ষার পর মামলা না নেওয়ায় আমরা চলে আসি।'

তবে অভিযোগ অস্বীকার করে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার বলেন, 'আমরা মামলা নেব না এমন কোনো কথা বলিনি। বলেছি সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেনি। তারপরও আমরা ওসি সাহেব রাতে এলে তাদের আবারও থানায় আসতে বলেছি।'

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ জোন) এডিসি নোবেল চাকমা বলেন, 'মামলা নেওয়ার এখতিয়ার থানার, কেন মামলা নেওয়া হয়নি তা আমার জানা নেই।'

এ বিষয়ে জানতে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ স্থাপন করা যায়নি।

এর আগে বুধবার (১৯ জুলাই) বিকেলে বিএনপির পদযাত্রা শেষে ফেরার পথে নগরীর লালখানবাজার এলাকায় চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ করে আওয়ামী লীগের কর্মীরা। এতে দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ক্যাম্পের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করে আওয়ামী লীগ।

এ ঘটনার জেরে বিকেলে নগর বিএনপি অফিসে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ। ঘটনার পরপর সেখানে পুলিশ উপস্থিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সরিয়ে দেন।

বৃহস্পতিবার নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাঙচুরের অভিযোগে আরিফুল ইসলাম নামক আওয়ামী লীগের এক কর্মী বিএনপির ৩০০ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বিএনপি কার্যালয়ে হামলা / চট্টগ্রাম / বিএনপি / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
  • চট্টগ্রামে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • রিজার্ভ চুরি মামলা: খসড়া চার্জশিট নিয়ে কর্মকর্তাদের বরাতে দেওয়া তথ্য সিআইডির নয়
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net