Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আজ থেকে আগামী নির্বাচন পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের দখলে থাকবে: মেয়র তাপস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2023, 05:05 pm
Last modified: 12 July, 2023, 06:08 pm

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

আজ থেকে আগামী নির্বাচন পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের দখলে থাকবে: মেয়র তাপস

টিবিএস রিপোর্ট
12 July, 2023, 05:05 pm
Last modified: 12 July, 2023, 06:08 pm
ছবি: টিবিএস

ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছে। আজ বুধবার (১২ জুলাই) বেলা আড়াইটায় এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আজ থেকে আগামী নির্বাচন পর্যন্ত ঢাকা মহানগর আওয়ামী লীগ দখলে রাখবে। কোন নৈরাজ্য মেনে নেয়া হবে না। আগামী নির্বাচনে দেখিয়ে দেয়া হবে সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কী কী।

এসময় তিনি সারাদেশের নেতাকর্মীদের বিএনপির সন্ত্রাস মোকাবেলায় ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহবান জানান।

তাপস বলেন, 'আজকে ঢাকা ফুঁসে উঠেছে। আমরা আর কোনো নৈরাজ্য বরদাস্ত করব না'।

তিনি বলেন, 'আজ থেকে আমরা আর ঘরে যাব না, যেমন ৭১ -এ মানুষ রণাঙ্গনে গেছে, তেমনি আমরা রাজপথে থাকব'।

সমাবেশে যোগ দিয়ে আ. লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দাবি করেন, বিএনপি মহাসচিবের নেতৃত্বে বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে।

মির্জা আজম বলেন, 'মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা (বিএনপি) বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দিতে চায়। সেজন্য এই ষড়যন্ত্র, চক্রান্ত'।

এর আগে বিএনপির সকল 'আন্দোলন ব্যর্থ' হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।   

বিএনপি নানা প্রস্তুতি নিয়ে তাদের সমাবেশ করছে। তাদের বিপরীতে মাত্র কয়েক ঘণ্টার নোটিশে আ. লীগ শান্তি সমাবেশের আয়োজন করেছে জানিয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ রাজপথে আছে। কয়েক ঘণ্টার নোটিশে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে'।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় নির্বাচনে সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সমাবেশে  আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলতে চাই। ২০১৫ সালে আপনার নেত্রী এক দফা দিয়েছিল। সে সময় তার কাজের বুয়া ফাতেমা ছাড়া কেউ তার সাথে ছিলেন না।

তিনি বলেন, জনগণ আপনাদের ঘরে ফেরত পাঠাবে৷

কামাল বলেন, 'শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। শেখ হাসিনা এগিয়ে গেলে, বাংলাদেশ এগিয়ে যাবে'।

এদিকে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণে বিএনপি সমাবেশের ডাক দিয়েছে বলে মন্তব্য করেন আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

'আজকের এই সমাবেশ এমন সময়ে হচ্ছে, যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে সাচ্ছে, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তখন বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আজ সমাবেশ করছে, শোডাউন করছে'।

তিনি বলেন, 'আমাদের দেশে বিদেশিরা এসেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এসেছেন, আজকে তাদের উপস্থিতিতে বিএনপি শোডাউন করতে চায়। আজকে বিএনপির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। বিদেশিরাই তাদের ভরসা। ষড়যন্ত্র আর বিষদেগার করে তারা ক্ষমতায় যেতে চায়'।

হানিফ বলেন, 'আমরা বিদেশিদের কাছে কোনো ধর্ণা দেব না। আমরা জনগণের কাছে তুলে ধরব- আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন কি করেছিলেন, আর আমরা কি করেছি। আমরা জনগণকে স্মরণ করিয়ে দিব, আপনাদের নেতা খালেদা জিয়ার নেতৃত্বে কীভাবে দূর্নীতিতে বাংলাদেশ পাঁচ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল'। এভাবে বিএনপির সকল অপকর্ম জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি।

 

 

Related Topics

টপ নিউজ

শান্তি সমাবেশ / আওয়ামী লীগ / মির্জা আজম / মেয়র শেখ ফজলে নূর তাপস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net