Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
পরাজিত আওয়ামী লীগ প্রার্থীসহ সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব: জায়েদা খাতুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2023, 10:25 am
Last modified: 27 May, 2023, 12:18 pm

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

পরাজিত আওয়ামী লীগ প্রার্থীসহ সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব: জায়েদা খাতুন

জায়েদা বলেন, “যিনি পরাজিত হয়েছেন, তাকে (আজমত উল্লা খান) আমি সঙ্গে নিয়ে, তার এলাকার লোকজনকে নিয়ে সমন্বয় করে কাজ করব। আমার ছেলেসহ সবাইকে সঙ্গে নিয়ে একসাথে মিলেমিশে কাজ করব।”
টিবিএস রিপোর্ট
27 May, 2023, 10:25 am
Last modified: 27 May, 2023, 12:18 pm
স্কেচ / টিবিএস

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন জানিয়েছেন, তিনি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করা পরাজিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানসহ সবাইকে পাশে নিয়ে কাজ করবেন।

শুক্রবার (২৬ মে) বিকেলে নগরীর ছয়দানায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জায়েদা এ কথা জানান। নিজের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে নগরের উন্নয়নের অঙ্গীকার করেন নতুন এ মেয়র।

জায়েদা খাতুন বলেন, "যিনি পরাজিত হয়েছেন, তাকে (আজমত উল্লা খান) আমি সঙ্গে নিয়ে, তার এলাকার লোকজনকে নিয়ে সমন্বয় করে কাজ করব। আমার ছেলেসহ সবাইকে সঙ্গে নিয়ে একসাথে মিলেমিশে কাজ করব।"

নগরীর রাস্তা, ড্রেন ও ময়লা-আবর্জনা পরিষ্কারকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবেন জানিয়ে নবনির্বাচিত মেয়র বলেন, "একটি শহর সাজাতে গেলে প্রথমে রাস্তা, ড্রেন, ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। আমি সে কাজগুলো প্রথমে করব। সিটি কর্পোরেশনের যে কাজগুলো বাকি আছে, আমার ছেলে (মেয়র থাকাকালে) আগে যা করেছে, আর যা বাকি আছে, সে কাজগুলো বুঝে শুনে করব।"

রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও হঠাৎ করে রাজনীতিতে এসেই মেয়র নির্বাচিত হলেন, এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জায়েদা খাতুন বলেন, "আমি কখনো রাজনীতিতে জড়িত হইনি, আবার হয়েছিও। আমার ছেলে যেসব কাজ করেছে সেসব কাজ আমি দেখেছি। আমি এই এলাকারই মেয়ে। রাস্তা-ঘাট, ড্রেন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা-এতিমখানা—এসব নিয়ে আমার ছেলে কাজ করেছে। আমি সেগুলো দেখেছি, জেনেছি, বুঝেছি।" 

"আমার ছেলে কাজগুলো শেষ করতে পারেনি। কাজটা থেমে গেল। মিথ্যা অপবাদ দিয়ে তাকে হয়রানি করা হলো। সে কারণে আমি ভোটে এসেছি," যোগ করেন তিনি।

ছেলেকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেতে চান জানিয়ে জায়েদা খাতুন বলেন, "আমি প্রধানমন্ত্রীর কাছে হাজির হবো।"

ভোট সুষ্ঠু হওয়ায় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন ও ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। 

নতুন মেয়র জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, "আমার মা মানে আপনাদের মা। আমার বাড়িঘর সবার জন্য উম্মুক্ত। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে আপনারা আসবেন। আমার মা এবং আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব। সবার জন্য এ শহর। আমরা কারও সঙ্গে দ্বন্দ্ব চাই না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।"

মেয়র পদ থেকে বরখাস্ত হওয়া এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলম আরও বলেন, "প্রধানমন্ত্রী যেহেতু আছেন, ওনার কাছ থেকে ন্যায়বিচার পাওয়া শুরু হয়েছে। অনেকে বিভিন্নভাবে পাঁয়তারা করেছিল, মিথ্যা বলেছিল এ শহর ধ্বংস করার জন্য।"

বৃহস্পতিবার (২৫ মে) অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। দুজনের ভোটের ব্যবধান ছিল ১৬ হাজার ১৯৭।
 
Related Topics

টপ নিউজ

জায়েদা খাতুন / গাজীপুর / গাজীপুর সিটি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net