Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও আ.লীগ জনপ্রিয়তা ধরে রাখতে পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
17 May, 2023, 08:30 pm
Last modified: 17 May, 2023, 08:35 pm

Related News

  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি

দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও আ.লীগ জনপ্রিয়তা ধরে রাখতে পারে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা বাংলাদেশের কল্যাণের কথা চিন্তা করে এবং অন্যরা লুণ্ঠনকারীদের দল।
ইউএনবি
17 May, 2023, 08:30 pm
Last modified: 17 May, 2023, 08:35 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে সফলতার সঙ্গে তার জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, 'দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুব কম দল বা মানুষ জনপ্রিয়তা ধরে রাখতে পারে বা জনগণের কল্যাণে একটানা কাজ করতে পারে, কিন্তু আওয়ামী লীগ তা করতে পেরেছে। আমরা এটা প্রমাণ করেছি।'

বুধবার (১৭ মে) আওয়ামী লীগ সভাপতির ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা তাকে শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যরা কিছু বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর প্রায় ছয় বছর নির্বাসনে থেকে ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরে আসেন।

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারে আওয়ামী লীগের পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা একসময় ভোট কারচুপি করত তারা এখন দেশে গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে সোচ্চার।

তিনি বলেন, 'যারা আগে ভোটের চোর-ডাকাত ছিল তারা এখন গণতন্ত্র চায় এবং ভোটাধিকারের কথা বলছে। তাদের জন্ম অবৈধ উপায়ে। কিন্তু আমাদের তাদের কাছ থেকে এই ধরনের কথা (আঘাত) শুনতে হবে।'

আ.লীগ সভাপতি তার দলের নেতাকর্মীদের এই ধরনের রাজনৈতিক বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে জনগণের পাশে থেকে তাদের ভাগ্য পরিবর্তনে কাজ করে তাদের দলের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে বলেছেন।

'আমাদের জনগণের আস্থা ধরে রাখতে হবে। জনগণের আস্থাই আমাদের ক্ষমতার একমাত্র উৎস। এটা ছাড়া আমাদের আর কোনো ক্ষমতা নেই।'

সন্ত্রাস, হত্যা বা যুদ্ধাপরাধী দলগুলো যাতে জনগণের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে সেজন্য তিনি তৃণমূল থেকে দল ও এর সহযোগী সংগঠনগুলোকে আরও শক্তিশালী করে পুনর্গঠন করতে দলের সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল যারা বাংলাদেশের কল্যাণের কথা চিন্তা করে এবং অন্যরা লুণ্ঠনকারীদের দল।

'সুতরাং, আমি আপনাদের সকলকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করব যাতে সন্ত্রাসবাদ, হত্যাকাণ্ড বা যুদ্ধাপরাধী দলগুলো বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি পারে।'

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net