Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
সিলেট সিটি নির্বাচন: জাপা নেতা কেন আ.লীগের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন?

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
14 May, 2023, 11:25 am
Last modified: 14 May, 2023, 11:28 am

Related News

  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 

সিলেট সিটি নির্বাচন: জাপা নেতা কেন আ.লীগের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন?

শুক্রবার (১২ মে) রাতে নগরের ১৮ নম্বর ওয়ার্ডে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে নৌকার পক্ষে ভোট চান সিলেট-২ আসনের সাবেক এই সংসদ সদস্য।
দেবাশীষ দেবু, সিলেট
14 May, 2023, 11:25 am
Last modified: 14 May, 2023, 11:28 am

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট চেয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী।

শুক্রবার (১২ মে) রাতে নগরের ১৮ নম্বর ওয়ার্ডে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে নৌকার পক্ষে ভোট চান সিলেট-২ আসনের সাবেক এই সংসদ সদস্য।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলাদা প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। তবে দলের প্রার্থীর বদলে ইয়াহ্ইয়া চৌধুরী আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। ইয়াহ্ইয়ার বিরুদ্ধে দলের চেয়ারম্যানের কাছে নালিশও করেছেন তিনি।

এ প্রসঙ্গে শনিবার (১৩ মে) নজরুল ইসলাম বাবুল বলেন, "ইয়াহ্ইয়া চৌধুরীকে বিভিন্ন সময় আমার কর্মসূচিতে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু তিনি আমার সঙ্গে আসেননি। অথচ কাল আওয়ামী লীগের প্রার্থীর সভায় অংশ নিয়ে তিনি তার পক্ষে ভোট চেয়েছেন। দলের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কিছুতেই এমনটি করতে পারেন না। তিনি দলের মধ্যে ঝামেলা তৈরি করছেন।"

বাবুল বলেন, "দলীয় শৃঙ্খলাবিরোধী তার এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ফুটেজ আমি দলের চেয়ারম্যান ও মহাসচিবের কাছে পাঠিয়েছি। তারা ইয়াহ্ইয়া চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।"

কী বললেন ইয়াহ্ইয়া এবং কেন?

শুক্রবার রাতে নগরের ১৮ নম্বর ওয়ার্ডর ঝেরঝেরি পাড়ায় আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়াহ্ইয়া চৌধুরী।

আহমেদ জোলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, "দল মত নির্বিশেষে নৌকার বিজয় সুনিশ্চিত করে সিলেটের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।"

তিনি বলেন, "আনোয়ারুজ্জামান একজন ভালো মনের মানুষ। দীর্ঘদিন থেকে আমি চিনি। তিনি নগরবাসীর উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। আগামী ২১ জুন নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানাই।"

এ প্রসঙ্গে শনিবার দুপুরে ইয়াহ্ইয়া চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এটি কোনো দলীয় প্রোগ্রাম ছিলে না। এলাকাবাসী এটি আয়োজন করেছিলে। সেখানে বিভিন্ন দলের লোকজন ছিলেন। এলাকার একজন বাসিন্দা হিসেবেই আমি সেখানে গিয়েছি। তবে কারেও পক্ষে ভোট চাইনি।"

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াহ্ইয়া চৌধুরী। 

তবে ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রার্থী হয়ে জামানত হারান। গত নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের দুজনের বাড়িই একই এলাকায়।

২১ জুন সিলেট সিটি নির্বাচন

আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

শনিবার পর্যন্ত মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এবং তিন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।

সিলেটে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলটির মহানগর শাখার আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল শুক্রবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
 
Related Topics

টপ নিউজ

সিলেট সিটি নির্বাচন / সিলেট / আওয়ামী লীগ / জাতীয় পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ
  • শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা পুলিশের, দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net