Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
গাজীপুর সিটি নির্বাচন: জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকে অভিযোগ মেয়র প্রার্থীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2023, 08:35 pm
Last modified: 03 May, 2023, 12:12 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

গাজীপুর সিটি নির্বাচন: জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকে অভিযোগ মেয়র প্রার্থীর

অভিযোগে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত ও পরে পদত্যাগী মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পদ গোপন করেছেন বলে তার নির্বাচনী হলফনামায় উঠে এসেছে।
টিবিএস রিপোর্ট
02 May, 2023, 08:35 pm
Last modified: 03 May, 2023, 12:12 pm
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি।

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র (বরখাস্ত) ও আসন্ন সিটি নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে তথ্য গোপন করার অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছেন আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে গণফ্রন্ট সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার (২ মে) দুদক গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগটি দায়ের করেন তিনি।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে আতিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মেয়র প্রার্থী হিসাবে নয়, একজন সচেতন নাগরিক হিসাবে আমি এই অভিযোগ দায়ের করেছি।'

যদিও বিষয়টিকে উদ্দেশ্যমূলক উল্লেখ করে জাহাঙ্গীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মুঠোফোনে বলেন, 'মূলত এগুলো করা হচ্ছে আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে। যেহেতু আমি এই শহরের মেয়র ছিলাম, তাই কীভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়, কীভাবে মামলা দিয়ে আমাকে হয়রানি করা যায়, সেই চেষ্টাই তারা করছেন।'

লিখিত অভিযোগের একটি কপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর হাতে এসেছে। 

অভিযোগে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত ও পরে পদত্যাগী মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পদ গোপন করেছেন বলে তার নির্বাচনী হলফনামায় উঠে এসেছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থবছরের আয়কর রিটার্ন/বিবরণীতেও সম্পদ গোপন করার ও আয়-ব্যয়ের হিসাবে গরমিল লক্ষ করা গেছে। এতে ৫ কোটি টাকার গরমিল বেড়িয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।'

আতিকুল ইসলাম অভিযোগে আরও বলেন, সংশ্লিষ্ট আয়কর অফিসের কতিপয় কর্মকর্তার যোগসাজশে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আয়কর রিটার্ন বিবরণীতে এই গরমিল করেছেন।

দুদক গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মোজাহার আলী সরদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। আমাদের এখানে বাছাই কমিটি আছে। তারা এগুলো যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য ঢাকায় পাঠাবে। পরে ঢাকা থেকে যাচাই শেষে যদি মনে করে তদন্তযোগ্য, সেক্ষেত্রে আমাদের অনুমোদন দিলে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করব।'
 
Related Topics

টপ নিউজ

গাজীপুর সিটি করপোরেশন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net