Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ঢাকার রাস্তায় নেই চিরচেনা যানজট, মানুষের ভিড়

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
19 April, 2023, 04:45 pm
Last modified: 19 April, 2023, 04:54 pm

Related News

  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

ঢাকার রাস্তায় নেই চিরচেনা যানজট, মানুষের ভিড়

রাস্তায় নেই যানজট, নেই মানুষের চাপ। যারা বের হয়েছেন– তাদের অধিকাংশই গ্রামের বাড়ি ফিরছেন ঈদ উদযাপনের উদ্দেশ্যে...
মো. জাহিদুল ইসলাম
19 April, 2023, 04:45 pm
Last modified: 19 April, 2023, 04:54 pm
ছবি: টিবিএস

রমজানের শেষে এসে এক দিনের ব্যবধানেই পাল্টে গেছে রাজধানী শহর ঢাকার চিত্র। প্রতিদিন অসহনীয় যানজট, মানুষের কোলাহল নেই – বিশ্বের অন্যতম জনবহুল এ শহরে।

ঈদের ছুটির আগে শবে কদরের ছুটি ও অতিরিক্ত একদিনের ছুটিতে অধিকাংশই নগরবাসী ছেড়েছে ঢাকা। বাকীরা আজ ও আগামীকালের মধ্যেই ছাড়বেন।

আজ বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর মিরপুর, কল্যাণপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগসহ বেশ কয়েকটি স্থান ঘুরে এ চিত্র দেখা যায়।

ছবি: টিবিএস

রাস্তায় নেই যানজট, নেই মানুষের চাপ। যারা রাস্তায় বের হয়েছেন– তাদের অধিকাংশই গ্রামের বাড়ি ফিরছেন ঈদ উদযাপনের উদ্দেশ্যে।

তবে কারওয়ান বাজার এলাকায় দুপুরের পরে কিছুটা যানজট দেখা যায়।

ঈদের ছুটিতে পরিবারসহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর যাচ্ছেন বেসরকারি চাকুরিজীবী ইব্রাহিম হোসেন। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ ভিড় কমবে ভেবেই সকালে রওনা দিয়েছি। আগে যে পথ অতিক্রম করতে দুই ঘন্টা লেগে যেত, সে পথ পাড়ি দিতে আজ ২৫ মিনিট লেগেছে'।

ছবি: টিবিএস

রিকশাচালক মো. শরিফ টিবিএসকে বলেন, 'রাস্তায় আজ জ্যাম নেই, লোকও কম। লোকজন একেবারেই কম থাকায় ভাড়া পাচ্ছি না। সকাল থেকে মাত্র ১০০ টাকার ভাড়া পেয়েছি'।

আরেক রিকশাচালক মো. আলমগীর হোসেন জানান, তিনি সকাল থেকে ৩০০ টাকার ভাড়া পেয়েছেন। অন্য সময় হলে ৫০০ টাকার বেশি আয় করতেন।

সিএনজিচালক মজিবুর রহমান টিবিএসকে বলেন, অন্য সময় যাত্রীর চাপ ভালো থাকে। আজ সকাল থেকে ৮০০ টাকা ভাড়া পেয়েছি। অন্য সময় ১,০০০/১,২০০ টাকা হয়। তবে রাস্তায় আজকে গাড়ি চালিয়ে স্বস্তি পেয়েছি। যানজট একেবারে নেই বললেই চলে।

ভাড়ায় বাইক চালান আব্দুল হালিম, তিনি টিবিএসকে বলেন, 'অন্য সময়ের থেকে যাত্রী কম। ৫০০ টাকার মতো আয় হয়েছে। অন্য সময় ১,২০০ টাকা হয়'।

যাত্রী মনির হোসেন যাবেন যাত্রাবাড়ী। ফার্মগেটে অপেক্ষা করছেন বাসের জন্য। কিন্তু, রাস্তা ফাঁকা থাকলেও গাড়ির সংখ্যা কম হওয়ায় তাকে অপেক্ষা করতে হয়েছে ২০ মিনিটের মতো।

মনির হোসেন টিবিএসকে বলেন, 'এখন রাস্তা একেবারে ফাঁকা। গাড়ির জন্য অপেক্ষা করলেও আক্ষেপ নেই। অন্তত যানজটে পড়তে হবে না'।

 

 

Related Topics

টপ নিউজ

ঢাকা / ঈদযাত্রা / যানজট / ভিড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • সায়েদাবাদ বাস টার্মিনালমুখী রাস্তাগুলোতে তীব্র যানজট 
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net