Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
৭ টি ‘ঐতিহ্য বলয়’ চিহ্নিত করে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করবে ঢাকা দক্ষিণ সিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 April, 2023, 05:15 pm
Last modified: 13 April, 2023, 05:16 pm

Related News

  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

৭ টি ‘ঐতিহ্য বলয়’ চিহ্নিত করে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করবে ঢাকা দক্ষিণ সিটি

টিবিএস রিপোর্ট
13 April, 2023, 05:15 pm
Last modified: 13 April, 2023, 05:16 pm

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ভবনগুলোকে নিয়ে ৭টি ঐতিহ্য বলয় চূড়ান্ত করার লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুধীজন, কাউন্সিলর ও পরামর্শকসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, 'প্রস্তাবিত ৭টি বলয় নিয়ে একসাথে কাজ করা, সেগুলোর প্রয়োজনীয় সংস্কার ও দখলমুক্ত করা সম্ভব নয়। এ বলয় কার্যকর করতে আমরা একটি একটি করে আগাতে চাইছি। সেজন্য প্রথমে একটি বলয়কে কেন্দ্র করে তা কার্যকর করতে চাইছি। সে লক্ষ্যে আজকের এই আলোচনা সভা। আপনাদের সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে এই কার্যক্রমের ভুল-ত্রুটি সংশোধন করে পরবর্তী পর্যায়ে আমরা বাকি বলয়গুলো নিয়ে কাজ করব। আমরা একটি বলয় কার্যকর করতে পারলে তা জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি করবে, তাদের অংশগ্রহণ বাড়াবে। এভাবে ধীরে ধীরে ঢাকাবাসী ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে নিয়ে আমরা বাকি বলয়গুলো সৃষ্টি করব।'

পর্যটন খাতকে শৃঙ্খলিত করার পাশাপাশি পর্যটকদের স্বাচ্ছন্দ্য দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে মেয়র বলেন, 'এই জায়গাগুলোকে পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। তাহলে পর্যটকেরা আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে, আসতে চাইবে।'

সভায় ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় পর্যটন শিল্পের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ঢাকায় গেজেটভুক্ত ৭৪টি হেরিটেজ ভবনের মধ্যে ৬৬টি ভবনের অবস্থান দক্ষিণ সিটিতে।' 

আলোচনা সভায় ইউনিভার্সিটি অভ এশিয়া প্যাসিফিকের অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ প্রস্তাবিত ৭টি ঐতিহ্য বলয়ের গতিপথ বিস্তারিত উপস্থাপন করেন। গেজেটভুক্ত ৬৬টি ভবন বাদেও গুরুত্বপূর্ণ আরও কিছু ভবন নিয়ে ৭টি ঐতিহ্য বলয়ের গতিপথের খুঁটিনাটি জানান তিনি।

সভায় সংশ্লিষ্ট অংশীজনেরা তাদের নিজ নিজ গুরুত্বপূর্ণ মতামত দেন।

Related Topics

টপ নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / ঐতিহ্য বলয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক
  • রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net