Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পানির জন্য কাঁদল বঙ্গবাজার!

বাংলাদেশ

মাহবুব চোকদার
04 April, 2023, 04:20 pm
Last modified: 04 April, 2023, 04:28 pm

Related News

  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইরাক, বিতর্কিত ‘তেলের বিনিময়ে পানি’ চুক্তিতেই ভরসা এখন
  • ওয়াসার পানি সংকটে বিপর্যস্ত রাজধানীর ইব্রাহিমপুর, এলাকা ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা
  • ভয়াবহ পানি সংকটে তেহরান, 'কয়েক সপ্তাহের' মধ্যেই পানিশূন্য হয়ে পড়তে পারে

পানির জন্য কাঁদল বঙ্গবাজার!

ঢাকায় তিন মালিকানার পুকুর ছিল: ব্যক্তিগত, পঞ্চায়েত, আর সরকারি। পঞ্চায়েত পুকুরগুলো ছিল জনকল্যাণের জন্য। আবার ব্যক্তিগত অনেক পুকুরও ওয়াকফ করা হয়েছিল।
মাহবুব চোকদার
04 April, 2023, 04:20 pm
Last modified: 04 April, 2023, 04:28 pm
ছবি: শফিকুল ইসলাম

একশটির বেশি খাল ছিল ঢাকায়, আর পুকুর ছিল তিনশ। বুড়িগঙ্গা ছাড়াও ছিল নড়াই, বালু নদী আর পাণ্ডু। এসবই অবশ্য হাজার বছর আগের কথা। কিন্তু সেই অতীতের মতো এখনো যদি এ শহরে সব নদী-পুকুর-খাল আগের মতোই থাকত, তবে সিদ্দিকবাজার বা বঙ্গবাজারে আগুন লাগলে দিশেহারা হয়ে পড়তে হতো না দমকল কর্মীদের। আগুন নেভানোর প্রধান উপকরণ পানি, কিন্তু ধারেকাছে যদি জলাশয়ই না থাকে, তাহলে আগুন নিভবে কী করে! ব্রিটিশ আমলেও পুকুর, খাল ভরাট নিষিদ্ধ ছিল পুরোই। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো দারুণ কড়াকড়ি ছিল। কারণ বোমার ঘায়ে আগুন জ্বলে উঠলে নেভানোর জন্য শেষ ভরসা ওই পানিই।

তাইতো ঢাকা গবেষক হাশেম সূফী বলছিলেন, 'আজকের ঢাকাকে দেড়-দুইশ বছর আগে বসিয়ে দিন। পুকুর আর খালের ধারে উঁচুউঁচু ভবন, ভাবতেও ভালো লাগছে দেখুন। উন্নত দেশগুলোয় শহরের বিভিন্ন স্থানে জলাশয় তৈরি করা হয় কেবল সৌন্দর্য রক্ষার জন্যই নয়, শহর রক্ষার জন্যও।'

মঙ্গলবার (৪ এপ্রিল) দেশের অন্যতম প্রধান কাপড়ের বাজার বঙ্গবাজার পুড়ে যায় ভয়াবহ আগুনে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৪৮টি ইউনিটের সময় লাগে সাড়ে ছয় ঘণ্টা। ততক্ষণে পাঁচ হাজার দোকান পুড়ে ছাই হয়ে গেছে (দোকান মালিক কর্তৃপক্ষের দাবী অনুযায়ী)। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, বেলা সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে পুরোপুরি নেভাতে লাগবে আরও ঘণ্টাখানেক সময়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ২০১৯ সালের ২ এপ্রিল বঙ্গবাজারের এ ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। একটি ব্যানারও টাঙিয়ে দেওয়া হয়েছিল ভবনের গায়ে। এরপর নোটিশ দেওয়া হয়েছে ১০ বার। কিন্তু সবই উপেক্ষা করা হয়েছে।

মহাপরিচালক আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার একটি প্রধান কারণ পানির সংকট। তার ভাষায়, এক জায়গায় আগুন নেভাচ্ছি, আরেক জায়গায় আগুন লেগে যাচ্ছে।

মোট ছয়টি দিক দিয়ে পানি ছিটানো হয়েছে আগুনের ওপর। পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ভোগান্তিতে পড়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পানি ঢালা হয়েছে হেলিকপ্টার থেকেও। পানির উৎস হিসেবে কাজে লাগানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর এবং হাতিরঝিল।

আগুন লাগার খবর শুনে প্রচুর লোক ভিড় করেন বঙ্গবাজারের আশপাশে। তারা মোবাইল ফোনে আগুনের ভিডিও তুলতে থাকেন। তখন একজনকে বলতে শোনা গেছে, 'আল্লাহর ওয়াস্তে ভিডিও না করে পানির ব্যবস্থা করুন।'

হাশেম সূফী বলেছিলেন, ঢাকায় তিন মালিকানার পুকুর ছিল: ব্যক্তিগত, পঞ্চায়েত, আর সরকারি। পঞ্চায়েত পুকুরগুলো ছিল জনকল্যাণের জন্য। আবার ব্যক্তিগত অনেক পুকুরও ওয়াকফ করা হয়েছিল। কিন্তু এখন তো পুকুরই নেই — মানে সব মিলিয়ে ৩০টির মতো পুকুর থাকতে পারে ঢাকায়। অথচ ভবন সংখ্যা ছয় লক্ষ এ শহরে, বুড়িগঙ্গার পানি ব্যবহারের অযোগ্য। মানুষের জন্য কতটা অনিরাপদ হয়ে উঠছে এ শহরটা, তা বোঝা আর দুষ্কর নয়!

Related Topics

টপ নিউজ

বঙ্গবাজার মার্কেটে আগুন / বঙ্গবাজারে আগুন / ঢাকা শহর / পানি সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কৃষি-প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী
  • পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে ইরাক, বিতর্কিত ‘তেলের বিনিময়ে পানি’ চুক্তিতেই ভরসা এখন
  • ওয়াসার পানি সংকটে বিপর্যস্ত রাজধানীর ইব্রাহিমপুর, এলাকা ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা
  • ভয়াবহ পানি সংকটে তেহরান, 'কয়েক সপ্তাহের' মধ্যেই পানিশূন্য হয়ে পড়তে পারে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net