Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বিএনপির অবস্থান কর্মসূচি: আমিনবাজার চেকপোস্ট থেকে আটক অন্তত ৯০ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2023, 01:25 pm
Last modified: 11 January, 2023, 01:31 pm

Related News

  • আইল্যান্ড চেকপোস্ট, কূটনৈতিক চুক্তি এবং ‘ফি’: যেভাবে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ সুসংহত করছে ইরান
  • রাজধানীর ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ, বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: ডিএমপি
  • সস্ত্রীক বান্দরবান ভ্রমণে সারজিস আলম 
  • ২৪ ঘণ্টায় ৬৬৭ টহল ও ৭১টি চেকপোস্ট পরিচালনা, গ্রেপ্তার ২৩৫: ডিএমপি
  • রাজধানীর জননিরাপত্তায় গত ২৪ ঘণ্টায় ছিল ৫১৪ টহল টিম, ৮৫ চেকপোস্ট: ডিএমপি

বিএনপির অবস্থান কর্মসূচি: আমিনবাজার চেকপোস্ট থেকে আটক অন্তত ৯০ জন

তবে, এখনই কাউকে আটক বলতে রাজি নয় পুলিশ, তারা বলছেন সন্দেহভাজন হিসাবে যাদের থামানো হচ্ছে, তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। চেকপোস্টে গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত প্রাইভেট কার ও হাইয়েস মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করার ক্ষেত্রেই পুলিশের তৎপরতা বেশি লক্ষ্য করা গেছে।
টিবিএস রিপোর্ট
11 January, 2023, 01:25 pm
Last modified: 11 January, 2023, 01:31 pm

ছবি- টিবিএস

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির গণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

সকাল ৭টা বেলা ১১ টা পর্যন্ত চেকপোস্ট থেকে ৯টি হাইয়েস মাইক্রোবাসসহ অন্তত ৯০ জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে আটককৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির গণ-অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন রাজধানীতে আগ্নেয়াস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্য নিয়ে প্রবেশ করে নাশকতা করতে না পারে তা নিশ্চিত করতেই পুলিশের এই সতর্কতামূলক অবস্থান।

তবে, এখনই কাউকে আটক বলতে রাজি নয় পুলিশ, তারা বলছেন সন্দেহভাজন হিসাবে যাদের থামানো হচ্ছে, তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

তাছাড়া, সকাল থেকে চেকপোস্ট থেকে সন্দেহভাজন হিসাবে ঠিক কতজনকে আটক করা হয়েছে সেই সংখ্যাও প্রকাশ করা হয়নি।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহেল কাফী দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "যেহেতু রাজধানীতে একটি বড় রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে, সেকারণেই যেন কেউ রাজধানীতে প্রবেশ করে নাশকতা করতে না পারে, তার সতর্কতামূলক কার্যক্রম হিসেবে আমাদের এই চেকপোস্ট তল্লাশি চলছে।"

ছবি- টিবিএস

"এখনই কাউকে আটক করা হয়েছে বলা যাবে না। সন্দেহভাজন হিসাবে চেকপোস্টে যাদের থামানো হয়েছে তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে কাউকে আটক করা হবে কিনা সেটি বলা যাবে," তিনি যোগ করেন।

সন্দেহভাজন হিসাবে যাদের থামিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে তাদের সংখ্যাটা কেমন এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, "সুনির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।"

তবে পুলিশের একটি সুত্র বলছে, সকালে আমিনবাজার চেকপোস্ট থেকে সন্দেহভাজন হিসাবে আটকের এই সংখ্যাটা ৮০ থেকে ৯০ জনের কম নয়, আর যাদের আটক রাখা হয়েছে তাদের অধিকাংশই রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন।

আটক করা ৯টি মাইক্রোবাস মানিকগঞ্জ, ধামরাই ও সাভার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলো। একেকটি মাইক্রোবাসে ১০ থেকে ১৩ জন পর্যন্ত যাত্রী ছিলো বলে জানা গেছে।

তাছাড়া, চেকপোস্টে গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত প্রাইভেট কার ও হাইয়েস মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করার ক্ষেত্রেই পুলিশের তৎপরতা বেশি লক্ষ্য করা গেছে।

Related Topics

টপ নিউজ

চেকপোস্ট / বিএনপির গণঅবস্থান / বিএনপির গণসমাবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • আইল্যান্ড চেকপোস্ট, কূটনৈতিক চুক্তি এবং ‘ফি’: যেভাবে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ সুসংহত করছে ইরান
  • রাজধানীর ৮৯ পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ, বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: ডিএমপি
  • সস্ত্রীক বান্দরবান ভ্রমণে সারজিস আলম 
  • ২৪ ঘণ্টায় ৬৬৭ টহল ও ৭১টি চেকপোস্ট পরিচালনা, গ্রেপ্তার ২৩৫: ডিএমপি
  • রাজধানীর জননিরাপত্তায় গত ২৪ ঘণ্টায় ছিল ৫১৪ টহল টিম, ৮৫ চেকপোস্ট: ডিএমপি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net