Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সাংবাদিকদের ওপর আরোপ করা বিধিনিষেধ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা: সুজন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 December, 2022, 09:40 am
Last modified: 26 December, 2022, 01:06 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

সাংবাদিকদের ওপর আরোপ করা বিধিনিষেধ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা: সুজন

আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
টিবিএস রিপোর্ট
25 December, 2022, 09:40 am
Last modified: 26 December, 2022, 01:06 pm

সাংবাদিকদের ওপর নির্বাচন কমিশনের আরোপ করা বিধিনিষেধ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হিসেবে উল্লেখ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নেতৃবৃন্দ। শনিবার (২৪ ডিসেম্বর) সুজন আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা এমন মন্তব্য করেন। 

আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এছাড়া, অনুষ্ঠানে বক্তারা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামায় অন্যান্য তথ্যের সঙ্গে আয়কর বিবরণীও প্রকাশের জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন। 

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, "সাংবাদিকদের ওপর আরোপ করা বিধিনিষেধ সুষ্ঠু নির্বাচনের পথে বাধা। যেখানে কমিশনের এখন মিডিয়ার সাহায্য নেওয়া উচিত, সেখানে ইসি সাংবাদিকদের স্বাধীন কাজে আরও বাধা তৈরি করছে।" 

কমিশনকে আয়কর বিবরণী প্রকাশের আহবান জানিয়ে তিনি বলেন, "আশা করি প্রার্থীদের আয়কর বিবরণী কমিশনের ওয়েবসাইটে না দেওয়াটা উদ্দেশ্যপ্রণোদিত নয়; যদি উদ্দেশ্যপ্রণোদিত হয় তাহলে তা জনগণের বিরুদ্ধে যাবে।"
 
তিনি আরও বলেন, "এবারের রংপুর সিটি নির্বাচনে উত্তেজনা খানিকটা কম। গতবারের নির্বাচন সুষ্ঠু হয়েছিল; আশা করি এবারও সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।"

সহসম্পাদক জাকির হোসেন বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলে মনে হচ্ছে না। 

"মেয়র নির্বাচনের দলগুলো সবই আমাদের চেনা দলগুলোই, অন্যকোনো দলকে স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না। জাতীয় নির্বাচনের জোটবদ্ধতার প্রভাব স্থানীয় নির্বাচনেও পড়ছে, এটি কাম্য নয়," যোগ করেন তিনি। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধে সুজন সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে ৯ জন, ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৭ জন, অর্থাৎ ৩টি পদে সর্বমোট ২৫৫ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

২০১৭ সালের নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ২১২ জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৫ জন, মোট ২৮৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্থাৎ, গত নির্বাচনের তুলনায় এবার প্রার্থী সংখ্যা কমেছে ২৯ জন। 

এছাড়া, প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীদের সংখ্যা বেশি। তিনি বলেন, "৯ জন মেয়র প্রার্থীর মধ্যে ৪ জনই (৪৪.৪৪%) ব্যবসায়ী। ১৭৮ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১২৯ জনের (৭২.৪৭%) পেশাই ব্যবসা।"

এদিকে, ব্যাপক সমালোচনার মুখে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাংবাদিকদের জন্য জারি করা নির্দেশনা সংশোধন করেছে নির্বাচন কমিশন।

শনিবার গণমাধ্যমে পাঠানো সংশোধিত সার্কুলারে বলা হয়, ভোট কেন্দ্রে নয়, বরং ভোট কক্ষে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না সাংবাদিকরা।

এর আগে, গত ১৮ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহকারী গণমাধ্যমকর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করে ইসি। সেখানে একটি নির্দেশনায় বলা হয়েছিল, গণমাধ্যমকর্মীরা ভোটকেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না। এ নিয়ে পরে সমালোচনার ঝড় উঠলে গতকাল সার্কুলার সংশোধন করে ইসি। বলা হয়, আগের সার্কুলারে টাইপিংয়ে ভুল হয়েছিল।

Related Topics

টপ নিউজ

রংপুর সিটি নির্বাচন / নির্বাচন / রংপুর / সুষ্ঠু নির্বাচন / সুজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net