Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
আগামী নির্বাচন কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিয়ে আবারও নাটক!

বাংলাদেশ

রেজাউল করিম
16 December, 2022, 07:20 pm
Last modified: 16 December, 2022, 07:20 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

আগামী নির্বাচন কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিয়ে আবারও নাটক!

১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ২ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও তৎকালীন চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ নাটকের কেন্দ্রীয় চরিত্রে থাকলেও এবার সেই চরিত্রে রয়েছেন দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।
রেজাউল করিম
16 December, 2022, 07:20 pm
Last modified: 16 December, 2022, 07:20 pm

গত পাঁচটি জাতীয় নির্বাচনের আগে জাতীয় পার্টিকে (জাপা) নিয়ে নাটকীয়তার রেশ আগামী নির্বাচনকে কেন্দ্র করেও শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ২ ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও তৎকালীন চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ নাটকের কেন্দ্রীয় চরিত্রে থাকলেও এবার সেই চরিত্রে রয়েছেন দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।

রাজনৈতিক বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলেন, এরশাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা থাকায় আগের জাতীয় নির্বাচনগুলোর আগে কোন দল ক্ষমতায় আসবে, সেই বিষয়টি পরখ করেই এরশাদ বারবার জোটভুক্ত হয়েছেন। 

১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করলেও ১৯৯৬ সালে জাপার সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় আসে। এরপর বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে হয় এরশাদ ও দলকে।

২০০৮ সালের নির্বাচনের আগে মহাজোটে যোগদান করে এরশাদের নেতৃত্বাধীন এই দল।

বদিউল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মিগ-২৯ ও রাডার ক্রয়ে দুর্নীতির অভিযোগ এরশাদের জন্য বড় ফ্যাক্ট ছিল। কারণ এই মামলায় তার বড় সাজা হওয়ার আশঙ্কা ছিল। সেটি মাথায় রেখে এরশাদ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মাহাজোটে যোগ দেন।

এবার জাতীয় পার্টিকে কবজায় রাখতে বা নিয়ন্ত্রণের জন্য দলটিকে দুটি শিবিরে বিভক্ত করা ও মামলা করে দলটির চেয়ারম্যানকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা আগের কৌশলগুলোর চেয়ে নতুন মনে হচ্ছে বলে মনে করেন বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, 'এবার দলের চেয়ারম্যান জিএম কাদেরের বিভিন্ন বক্তব্যে বোঝা যাচ্ছে, দলটি আওয়ামী লীগের সাথে না-ও থাকতে পারে। আবার দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু গত দুই জাতীয় নির্বাচনে রাতের ভোট কারচুপির বিষয় নিয়ে স্পষ্ট কথা বলেছেন—যা থেকে অনুমেয়, জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সাথে থাকছে না।

'এ কারণেই হয়তো নানাভাবে তাকে [জাপা চেয়ারম্যান] চাপে রাখা হচ্ছে।' 

'বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের প্রধানকে আদালতের আদেশের মাধ্যমে দায়িত্ব পালন থেকে বিরত রাখার ঘটনা এটিই প্রথম,' যোগ করেন এই রাজনৈতিক বিশ্লেষক।

২০১৯ সালের মৃত্যুবরণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। এরপর দলেটির চেয়ারম্যানের দায়িত্ব নেন তার ছোট ভাই জিএম কাদের।

কিন্তু অভিযোগ আছে, দলটি জিএম কাদের ও এরশাদের স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এই দুটি গ্রুপের নানা কার্যক্রম এখন রাজনৈতিক আলোচনার তুঙ্গে।

এর মধ্যে গত বুধবার রাতে হঠাৎ করেই দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে একটি পক্ষ। যদিও এ ঘোষণার দেড় ঘণ্টা পর তা স্থগিত করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দলের চলমান বিরোধ নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে গিয়েছিলেন রওশন এরশাদ ও জিএম কাদের। কিন্ত সেই সক্ষাতের কোনো ফলাফল এখন পর্যন্ত জানা যায়নি।

জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি টিবিএসকে বলেন, 'এরশাদারে সময় বা পরে নির্বাচনের আগে জাতীয় পার্টি জোটভুক্ত হয়েছে রাজনৈতিক পলিসিরি কারণে। এখানে কোনো চাপ, ব্যক্তি বা দলীয় স্বার্থ বিচেনা করে জোটভুক্ত হয়নি।

'তবে ২০১৮-র নির্বাচনের পর জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের আচরণ একেবারেই অপ্রত্যাশিত ছিল। আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগের সাথে থাকব কি না, সেটি সময়ই বলে দেবে। মানুষের ভোটের অধিকার, মর্যাদাপূর্ণ জীবন যাপনের অধিকারসহ সকল দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এজন্য দলীয় প্রধান যে সিদ্ধান্ত দেবেন সেটিই চূড়ান্ত।'

মামলার মাধ্যমে দলের প্রধান জিএম কাদেরকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার বিষয়ে এই নেতা বলেন, তাদের দল এখনও জিএম কাদেরের সিদ্ধান্তেই দল পরিচালনা করবে।

জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি থেকে সদ্য অবসর পাওয়া মহাসচিব মশিউর রহমান রাঙ্গা টিবিএসকে বলেন, 'আমি এখনো জাতীয় পার্টির সাথে আছি। নির্বাচনের আগে দল যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী কাজ করব।'

মামলা করে জিএম কাদেরকে দায়িত্ব পালন থেকে বিরত রাখার বিষয়ে তিনি বলেন, 'এটি একটি আইনি প্রক্রিয়া। কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াই স্বাভাবিক। এখানে অন্য কোনো কিছুই নেই।'

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, জাতীয় পার্টিতে রওশন এরশাদ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। 

তবে রওশন এরশাদ এখন অসুস্থতার কারণে নিষ্ক্রিয় থাকার কারণে জাতীয় পার্টিতে আওয়ামীবিরোধী অংশ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে বলে অনেকেই ধারণা করছেন। 

এরকম পরিস্থিতিতে ২০২৩ সালের শেষ দিকে অথবা ২০২৪-এর শুরুর দিকে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা কী হবে, সেটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে।

আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব মাহবুবউল আলম হানিফ টিবিএসকে বলেন, জাতীয় পার্টি এখনও মাহাজোটে আছে। 

'জোটে থাকার পরও ওই দলে একটি চক্র নানা কৌশলে সরকার হটানোর অপচেষ্টায় লিপ্ত। তারা বিরোধী দল হিসেবে কার্যক্রম পরিচালন করবে। তবে এটি মাথায় রাখতে হবে, তারা বিরোধী দলে কীভাবে স্থান পেয়েছে,' বলেন তিনি।

জাতীয় পার্টির একাধিক নেতাকর্মী জানান, বর্তমানে দলে তিনটি গ্রুপ সৃষ্টি হয়েছে। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। অন্য গ্রুপে বেগম রওশন এরশাদ ও তার অনুসারীরা। অপর গ্রুপে এরশাদের ছোট ভাই জিএম কাদের।

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন টিবিএসকে বলেন, জাতীয় নির্বাচন কেন্দ্র করে জাতীয় পার্টি বরাবরই ট্রাম্প কার্ডের ভূমিকায় থাকছে। ফলে ট্রাম্প কার্ড হিসেবে নানা দিক বিবেচনায় তারাও নানা কৌশলে এগোয়। তবে অতীতের অভিজ্ঞতা বলে, জাতীয় পার্টি সবসময় সুবিধাজনক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেয়। অনেকসময় নানা চাপও দেখা গেছে তাদের ওপর। 

আগামী নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির সিদ্ধান্ত আগের মতোই হচ্ছে কি না, তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেন তিনি।

Related Topics

টপ নিউজ

জাপা / জাতীয় পার্টি / রাজনীতি / আওয়ামী লীগ / বিএনপি / রওশন এরশাদ / জিএম কাদের / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net