Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, যাত্রী কম দূরপাল্লার বাসে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2022, 01:50 pm
Last modified: 09 December, 2022, 02:01 pm

Related News

  • দূরপাল্লার বাসে যাত্রী কম, প্রায় ফাঁকা গাবতলী বাস টার্মিনাল
  • ঢাকার সড়ক থেকে পুরোনো বাস অপসারণের সিদ্ধান্ত নিলে পরিবহন ধর্মঘটের ডাক আসে: পরিবেশ উপদেষ্টা
  • ঈদযাত্রায় দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়, ব্যতিক্রম ঢাকা-চট্টগ্রাম রুট
  • যানজট নিরসনে ‘গেইট-লক’ ব্যবস্থা চালুর প্রথমদিনে যা দেখা গেল
  • হরতাল-অবরোধে সীমিত আকারে হলেও চলছে দূরপাল্লার বাস

বিএনপির সমাবেশকে সামনে রেখে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, যাত্রী কম দূরপাল্লার বাসে

বেশিরভাগ বাস কাউন্টারই সকাল থেকে ফাঁকা পড়ে ছিল। 'গণসমাবেশ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে লোকজন আজ ট্রাভেল করতে চাচ্ছে না। জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়া বাসগুলোতে যাত্রী নেই। তাই গতকাল থেকেই জেলাগুলো থেকে বাস ছাড়া বন্ধ করে দিয়েছে,' জানান দূরপাল্লার এক বাসের কাউন্টার মাস্টার
টিবিএস রিপোর্ট
09 December, 2022, 01:50 pm
Last modified: 09 December, 2022, 02:01 pm
ছবি- টিবিএস

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে ঢাকার অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক থাকলেও আগামীকালের বিএনপি সমাবেশকে সামনে রেখে দূরপাল্লার বাসে যাত্রী কম ছিল।

ঢাকা থেকে কম সংখ্যক বাস ছাড়ছে; আসছেও কম সংখ্যক বাস।

রাজধানীর টেকনিক্যাল মোড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেসের কাউন্টার মাস্টার আবির বলেন, "সকাল থেকে যাত্রীর সংখ্যা কম। আজ দুপুর ১২টা পর্যন্ত মাত্র তিনটি বাস ছেড়েছে, সাধারণত এই সময়ের মধ্যে অন্তত ২৩টি বাস ছাড়ে।"

"আমাদের কোম্পানির অন্য কোনো বাস আজ ঢাকা ছেড়ে যাবে না," তিনি যোগ করেন।

ছবি- টিবিএস

ঢাকা-পাবনা চলাচলকারী সি-লাইন কাউন্টার (টেকনিক্যাল) মাস্টার মো. মজিবর বলেন, "গতকাল পর্যন্ত যাত্রীর সংখ্যা স্বাভাবিক ছিল। কিন্তু আজ সকাল থেকে আমরা খুব কম যাত্রী পাচ্ছি।"

তিনি জানান, ১২:১৫ পর্যন্ত প্রতিদিন তাদের নয়টি গাড়ি ছেড়ে যায়। কিন্তু আজ অর্ধেক যাত্রী নিয়ে পাঁচটা গাড়ি ছেড়েছে।

"আমরা এখন দুই শিডিউল পরপর করে গাড়ি চালাব তবে বন্ধ করব না," বলেন তিনি।

ছবি- টিবিএস

তাছাড়া বেশিরভাগ বাস কাউন্টারই সকাল থেকে ফাঁকা পড়ে ছিল।

শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টার মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, "গণসমাবেশ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে লোকজন আজ ট্রাভেল করতে চাচ্ছে না। জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়া বাসগুলোতে যাত্রী নেই। তাই গতকাল থেকেই জেলাগুলো থেকে বাস ছাড়া বন্ধ করে দিয়েছে।"

"সকাল থেকে বারোটা পর্যন্ত আমরা দশটি গাড়ি ছাড়ি। কিন্তু আজ ছাড়তে পেরেছি মাত্র পাঁচটা। প্রতিটি গাড়ি ৪৫ মিনিট থেকে দেড় ঘণ্টা দেরি করে ছেড়েছে। যাত্রী না থাকার কারণে এমনটা হয়েছে," বলেন তিনি।

ছবি- টিবিএস

তবে, দূরপাল্লার বাসে যাত্রী না থাকলেও, শহরের সিটি বাসে মানুষের মুভমেন্ট বেড়েছে।

পরিত্রাণ পরিবহনের চেকার নাঈম বলেন, "সকালে আমাদের যাত্রী অনেক কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী বেড়েছে।"

ছবি- টিবিএস

শুক্রবার হওয়াতে বাস কিছু কম বলে জানান তিনি।

"সব শুক্রবারেই রাস্তায় কম বাস থাকে সকালে। নামজের পরে বাসের সংখ্যায় বাড়ে," বলেন নাঈম।

 

Related Topics

টপ নিউজ

ঢাকার রাস্তা / ঢাকায় বিএনপির সমাবেশ / দূরপাল্লার বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • দূরপাল্লার বাসে যাত্রী কম, প্রায় ফাঁকা গাবতলী বাস টার্মিনাল
  • ঢাকার সড়ক থেকে পুরোনো বাস অপসারণের সিদ্ধান্ত নিলে পরিবহন ধর্মঘটের ডাক আসে: পরিবেশ উপদেষ্টা
  • ঈদযাত্রায় দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়, ব্যতিক্রম ঢাকা-চট্টগ্রাম রুট
  • যানজট নিরসনে ‘গেইট-লক’ ব্যবস্থা চালুর প্রথমদিনে যা দেখা গেল
  • হরতাল-অবরোধে সীমিত আকারে হলেও চলছে দূরপাল্লার বাস

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net