Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
জাপানি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2022, 11:15 am
Last modified: 06 December, 2022, 11:19 pm

Related News

  • দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা
  • মিরসরাইয়ে এনএসইজেডে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন: বেজার নির্বাহী চেয়ারম্যান
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি

জাপানি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ সরকার এবং জাপানের অংশীদারিত্ব সম্পর্কে তিনি উল্লেখ করেন, এখানে বেজার শেয়ার ২৪%, জাইকার ১৫% এবং সুমিতোমো কর্পোরেশনের শেয়ার ৬১%। দেশি-বিদেশি যেকোনো কোম্পানি এই জোনে বিনিয়োগ করতে পারবে। ইতোমধ্যেই ৪০টি বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে জাপানি কোম্পানি ৩০টি
টিবিএস রিপোর্ট
06 December, 2022, 11:15 am
Last modified: 06 December, 2022, 11:19 pm
ছবি- পিএমও

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জাপানি অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে তিনি ঢাকার সরকারি বাসভবন গণভবন থেকে জিটুজি ব্যবস্থার অধীনে প্রথম অর্থনৈতিক অঞ্চলটির উদ্বোধন করেন।

আড়াইহাজারের বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, সুমিতোমো কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি হায়োদো এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ আরও অনেকে।

জোনটি সম্পূর্ণরূপে চালু হলে প্রায় এক লাখ লোকের জন্য ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং কর্মসংস্থানের আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ বলেন, "অর্থনৈতিক অঞ্চল জাপান ও বাংলাদেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তরকে সহজতর করবে। এছাড়া অর্থনৈতিক অঞ্চলে একটি পৃথক ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করা হবে।"

অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ সরকার এবং জাপানের অংশীদারিত্ব সম্পর্কে তিনি উল্লেখ করেন, এখানে বেজার শেয়ার ২৪%, জাইকার ১৫% এবং সুমিতোমো কর্পোরেশনের শেয়ার ৬১%।

বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড) সূত্রে জানা গেছে, জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহী।

বিএসইজেডের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি বলেন, "এটি হবে একটি পরিবেশবান্ধব আধুনিক অর্থনৈতিক অঞ্চল। আগামী বছরের শেষ নাগাদ বেশ কয়েকটি কোম্পানি এখানে তাদের পণ্য উৎপাদন শুরু করবে।"

দেশি-বিদেশি যেকোনো কোম্পানি এই জোনে বিনিয়োগ করতে পারবে। ইতোমধ্যেই ৪০টি বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে, যার মধ্যে জাপানি কোম্পানি ৩০টি, বলেন তিনি।

ছবি- সৌজন্যে প্রাপ্ত

তুর্কি কোম্পানি আরসেলিক এবং জার্মান কোম্পানি রুডলফের সাথে যৌথ উদ্যোগে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ইতোমধ্যে এখানে তাদের কারখানা নির্মাণ শুরু করেছে। ৪০ একর জমি নির্ধারণ করে তারা, যার মধ্যে সিঙ্গার একাই পেয়েছে ৩৫ একর জমি।

বহুজাতিক ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স ফার্মটি ২০২৩ সালের শেষ নাগাদ ৭৮ মিলিয়ন ডলারের গ্রিন ফ্যাক্টরিতে উৎপাদন শুরু করার অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে তারা প্ল্যান্ট থেকে রপ্তানির সুযোগ কাজে লাগানোর পাশাপাশি দ্রুত বর্ধনশীল স্থানীয় বাজারকে লক্ষ্য করে এগিয়ে যেতে চায়।

বেজা সূত্রে জানা গেছে, এই অঞ্চলে ১০ একর করে জমি নির্ধারণের জন্য জাপানের ওন্ডা কর্পোরেশন এবং নিক্কা কেমিক্যালস ৬ ডিসেম্বর বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। এদের মধ্যে, ওন্ডা গ্যাস মিটার উৎপাদন করবে এবং নিক্কা রাসায়নিক উৎপাদন করবে।

বেজা এবং জাপানের সুমিতোমো কর্পোরেশন যৌথভাবে এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে কাজ করছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের পর এ অঞ্চল নিয়ে আলোচনা শুরু হয়। ওই সফরের পর জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফরের সময় বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচিত হয়েছিল।

২০১৬ সালে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য একটি সম্ভাব্যতা সমীক্ষা হাতে নেয় এবং একই বছর জাপান সরকার বিশ্ববিখ্যাত সুমিতোমো কর্পোরেশনকে ডেভেলপার হিসেবে নিয়োগের সুপারিশ করে।

২০১৮ সালে একটি সম্ভাব্যতা সমীক্ষার পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি জাপানি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পক্ষে মতামত দেয় জাইকা।

যৌথ উদ্যোগের এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ২০১৯ সালে বেজা এবং সুমিতোমো কর্পোরেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ইনফোগ্রাফ- টিবিএস

বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ বলেন, বেজা ২০১৯ সালে প্রস্তাবিত এলাকায় জমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়নের কাজ শুরু করে।

তিনি বলেন, "অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় সংযোগ সড়ক, রিটেনশন পুকুর এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণসহ ৫০০ একর জমির উন্নয়ন কার্যক্রমের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের দিকে।"

তাছাড়া, অভ্যন্তরীণ সড়ক, গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহের লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে।

শিল্প কারখানা স্থাপনের জন্য এ পর্যন্ত ১৮০ একর উন্নত জমি বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি জমিগুলো শিগগিরই হস্তান্তর করা হবে বলে জানান শেখ ইউসুফ।

 

 

 

Related Topics

টপ নিউজ

বেজা / জাপানি অর্থনৈতিক অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ২০৩০ সালের পর একক ইনভেস্টমেন্ট পোর্টাল হবে বাংলাবিজ: বিডা
  • মিরসরাইয়ে এনএসইজেডে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন: বেজার নির্বাহী চেয়ারম্যান
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net