Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
১৯.৯২ শতাংশ বাড়লো পাইকারি বিদ্যুতের দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 November, 2022, 01:00 pm
Last modified: 21 November, 2022, 10:13 pm

Related News

  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮%
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • জুনে এলপিজির দাম ৫৫ টাকা কমলো, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৮৫ টাকা
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

১৯.৯২ শতাংশ বাড়লো পাইকারি বিদ্যুতের দাম

আগামী মাস (ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
টিবিএস রিপোর্ট
21 November, 2022, 01:00 pm
Last modified: 21 November, 2022, 10:13 pm

পাইকারি (বাল্ক) বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বাড়িয়ে কিলোওয়াট ঘণ্টায় ৬.২০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে এই দাম ছিল প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৫.১৭ টাকা।

আজ সোমবার (২১ নভেম্বর) ভার্চুয়ালি নতুন দাম ঘোষণা করেন বিইআরসি'র চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল। আগামী মাস (ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানান তিনি। 

এদিকে, ইতোমধ্যেই নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মধ্যে থাকা মানুষেরা বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তে আরও দুর্দশায় পড়বেন বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। 

সূত্র বলছে, ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া শর্তগুলোর মধ্যে একটি হল বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানো; আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বাড়ানো হয়েছে বাল্ক বিদ্যুতের দাম। যদিও মাত্র ৩৮ দিন আগেই বিইআরসি এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করেছিল।

এর আগে, ঢাকা সফরে আসা আইএমএফের প্রতিনিধিদল গেল ২ নভেম্বর পিডিবি ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে এবং ৬ নভেম্বর বিইআরসি'র সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিদ্যুতের দাম, ভর্তুকি এবং পিডিবির লোকসান নিয়ে আলোচনা হয়। 

চলতি বছরের ১২ জানুয়ারি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বাল্ক বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে। কোম্পানি প্রায় ৬৬ শতাংশ দাম বৃদ্ধির সুপারিশ করেছিল। তাদের প্রস্তাবের ওপর গণশুনানি হয় গত ১৮ মে।

শুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ৫৮ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করে। প্রায় ৫ মাস পর, গত ১৩ অক্টোবর এক ঘোষণায় বিইআরসি জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং পিডিবি কোনো যৌক্তিক কারণ দেখাতে ব্যর্থ হওয়ায় আবেদনটি খারিজ করা হয়েছে।

তবে আগের প্রস্তাবে যে বিষয়গুলো অস্পষ্ট ছিল, সে বিষয়ে পিডিবি প্রয়োজনীয় ব্যাখ্যা ও তথ্য দিয়েছে বলে জানান বিইআরসি সদস্য (বিদ্যুৎ) বজলুর রহমান।

তিনি আরও বলেন, পিডিবির প্রস্তাবিত হারে না হলেও বাল্ক বা পাইকারি দাম বাড়ানো হচ্ছে।

পাইকারি দাম বাড়ার খবরে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বলেছে বিতরণ কোম্পানিগুলোও।

ছয়টি বিতরণ কোম্পানির প্রস্তাব শুনে নতুন দাম ঘোষণা করবে বিইআরসি।

সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিইআরসি ইউনিট প্রতি বিদ্যুতের পাইকারি মূল্য নির্ধারণ করেছিল ৫.১৭ টাকা। বর্তমানে পিডিবি প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যয় করছে ১৪ থেকে ১৫ টাকা। তাই দিন দিন কোম্পানির লোকসান বাড়ছে।

পিডিবির মতে, ২০২০-২১ অর্থবছরে তাদের ১১ হাজার ৫০৯ কোটি টাকা লোকসান হয়েছে। ২০২১-২২ অর্থবছরে লোকসান ছাড়িয়েছে ৩১ হাজার কোটি টাকা। ধারণা করা হচ্ছে, চলতি অর্থবছরে (২০২২-২৩) লোকসানের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
 
Related Topics

টপ নিউজ

বাল্ক বিদ্যুৎ / বিদ্যুতের পাইকারি মূল্য / বিদ্যুৎ / পিডিবি / বিইআরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বিদ্যুতের দাম বৃদ্ধি অর্থনীতি ও ভোক্তাদের চাপে ফেলবে: ক্যাব
  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮%
  • বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে সিদ্ধান্ত বুধবার
  • জুনে এলপিজির দাম ৫৫ টাকা কমলো, ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৮৮৫ টাকা
  • ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net