Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টের ফি ১০০, বেসরকারিতে ৩০০ টাকা নির্ধারণ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2022, 05:00 pm
Last modified: 06 November, 2022, 06:54 pm

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৮

সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টের ফি ১০০, বেসরকারিতে ৩০০ টাকা নির্ধারণ: স্বাস্থ্যমন্ত্রী

রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ রোগী মারা গেছে। এনিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে। 
টিবিএস রিপোর্ট
06 November, 2022, 05:00 pm
Last modified: 06 November, 2022, 06:54 pm
ছবি: রাজিব ধর

সরকারি হাসপাতালে ১০০ এবং বেসরকারিতে ৩০০ টাকা ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। 

রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে  'কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা' শীর্ষক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ডেঙ্গু রোগীদের এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা ফি নেওয়ার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। একইসঙ্গে, বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে বলা হয়েছে'।

যদিও শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছিলেন, দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ২০১৯ সালে দেশে যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছিল– তখন সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টের ফি ৫০০ টাকা নির্ধারণ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। 

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৭০ জনে পৌঁছেছে

রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ রোগী মারা গেছে। এনিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে। 

রোববার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯০৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, নতুন রোগীদের মধ্যে ৪৭৬ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪৩২ জনকে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে রাজধানীতে ২,০৪২ জনসহ মোট ৩,৩৬৮ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

গত ২১ জুন দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর এখন পর্যন্ত ৪৩ হাজার ১০৩ জন ডেঙ্গু আক্রান্ত এবং ৩৯ হাজার ৫৬৯ জন রোগমুক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষটি। 

২০০০ সালে সরকার প্রথমবারের মতো ডেঙ্গু রোগের রেকর্ড রাখতে শুরু করে, এরপর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে চলতি বছরে। ২০০০ সালে ডেঙ্গুতে ৫ হাজার ৫৫১ জন আক্রান্ত ও ৯৩ জনের মৃত্যু নিবন্ধিত করা হয়েছিল।

তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি হয় ২০১৯ সালে। সেবছর মোট ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়, আর মারা যান ১৭৯ জন। 
 
Related Topics

টপ নিউজ

ডেঙ্গু আক্রান্ত / প্রাণহানি / স্বাস্থ্য অধিদপ্তর / ডেঙ্গু টেস্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল
  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • মে মাসে মব-গণপিটুনিতে ৩১ ও রাজনৈতিক সহিংসতায় ৫ প্রাণহানি: এইচআরএসএস
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৮

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net