Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
রাঙামাটিতে চলছে ৩২ ঘণ্টার হরতাল, যান চলাচল বন্ধ 

বাংলাদেশ

রাঙামাটি প্রতিনিধি
06 September, 2022, 01:30 pm
Last modified: 06 September, 2022, 02:26 pm

Related News

  • কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে: মৎস্য প্রতিমন্ত্রী
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত

রাঙামাটিতে চলছে ৩২ ঘণ্টার হরতাল, যান চলাচল বন্ধ 

মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা। হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা (সিএনজি) বন্ধ রয়েছে।
রাঙামাটি প্রতিনিধি
06 September, 2022, 01:30 pm
Last modified: 06 September, 2022, 02:26 pm
রাঙামাটিতে চলছে ৩২ ঘন্টার হরতাল। ছবি: টিবিএস

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ঠেকাতে রাঙামাটি শহরে হরতাল পালন করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ মঙ্গলবার সকাল থেকে ৩২ ঘণ্টার এ হরতাল শুরু হয়েছে। হরতালের কারণে শহরে সব ধরনের যান চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা খন্ড খন্ড মিছিল-সমাবেশ করেন এবং বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে পিকেটিং করতেও দেখা গেছে। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। 

রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন বলেন, "সকাল থেকে এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।" 

ছবি: টিবিএস
   
এদিকে হরতালের কারণে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পায়ে হেটে তাদেরকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা (সিএনজি) বন্ধ রয়েছে। এছাড়া, শহরের সাথে আন্তঃজেলা বাস চলাচল এবং জেলার সাথে উপজেলাগুলোর যান চলাচলও বন্ধ রয়েছে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, "এই ভূমি কমিশন পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমির অধিকার কেড়ে নিতে ষড়যন্ত্র করছে। আমরা কমিশনের সাথে দফায় দফায় বৈঠক করেও কোনো সমাধান হয়নি। তাই আমরা হরতালের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।" 

ছবি: টিবিএস
 
গতকাল সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি তাদের সাত দফা দাবি জানায়। এর মধ্যে রয়েছে- কমিশনে সকল জাতিগোষ্ঠির প্রতিনিধিত্ব রাখা, বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরুর আগে ভূমি জরিপ করা,সংবিধানের সাথে সাংর্ঘষিক ভূমি কমিশনের ২০১৬ সালের সংশোধনী বাতিল, দেশের প্রচলিত ভূমি আইনে বিরোধ নিষ্পত্তি,কমিশনের কারণে ভূমিচ্যুতদের পার্বত্য চট্টগ্রামের খাস জমিতে পুনর্বাসন, 'তথাকথিত' রীতিনীতি প্রথার বদলে বিদ্যমান ভূমি আইনের প্রয়োগ ও ইতোপূর্বে বন্দোবস্তি বা কবুলিয়ত পাওয়া কাউকে ভূমির মালিকানা থেকে উচ্ছেদ না করা।    

প্রসঙ্গত, বুধবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের পার্বত্য জেলা পরিষদ ভবনের নীচতলায় ভূমি কমিশনের অস্থায়ী কার্যালয়ে পার্বত্য ভূমি নিষ্পত্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেলা ১১টায় রাঙামাটি জেলা পরিষদের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান মো. আনোয়ার উল হক। 

Related Topics

টপ নিউজ

রাঙামাটি / হরতাল / পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে: মৎস্য প্রতিমন্ত্রী
  • রাঙামাটিতে পাচারকালে বিরল মালায়ান নাইট হেরন উদ্ধার
  • রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • রাঙামাটির লংগদুতে বয়স্ক পুরুষ বন্যহাতির মৃত্যু, সঙ্গীর পাশে ঠায় দাঁড়িয়ে স্ত্রী হাতি
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net