Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ইসিকে নজরদারিতে রাখুন: রাজনৈতিক দলগুলোকে সিইসি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2022, 01:55 pm
Last modified: 27 July, 2022, 01:59 pm

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

ইসিকে নজরদারিতে রাখুন: রাজনৈতিক দলগুলোকে সিইসি 

'নির্বাচনকে বাঁচিয়ে রাখতে না পারলে রাজনীতি বিলীন হয়ে যাবে। একে তখন রাজনীতি বলা যাবে না, গণতন্ত্রও বলা যাবে না'
টিবিএস রিপোর্ট
27 July, 2022, 01:55 pm
Last modified: 27 July, 2022, 01:59 pm
সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকাণ্ডকে নজরদারিতে রাখার জন্য দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার ঢাকায় কমিশনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, "আমি বিশ্বাস করি এটা দরকারি। যদি আপনারা [রাজনৈতিক দলগুলো] আমাদের পক্ষ থেকে কোনো অনিয়ম দেখে থাকেন, তাহলে তা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করুন। আমরা কোনোভাবেই পক্ষপাতদুষ্ট হতে চাই না," বলেন সিইসি। 

তিনি রাজনৈতিক দলগুলিকে ভোটের সময় কালো টাকা কীভাবে মোকাবেলা করতে হবে সে বিষয়ে পরামর্শ দিতে বলেছেন।

সিইসি বলেন, "আমাদের বলুন কিভাবে আমরা অর্থ শক্তির সাথে [নির্বাচনের সময়] মোকাবেলা করতে পারি। আমাদের অর্থনীতি উন্নত হয়েছে। আমাদের সকলের বাড়িতে নগদ টাকার ব্যাগ রয়েছে। আমরা নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করি।"

"এটি খুবই খারাপ এক সংস্কৃতি। আমরা অর্থ ঢালছি। গুন্ডাদের পাশাপাশি পেশাদার খুনিদের ভাড়া করি। এর জন্য অত বেশি খরচও হয় না। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে আমাদের সবাইকে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে," তিনি যোগ করেন।

সিইসি আরও বলেন, "আমাদের ওপর একটু আস্থা রাখুন। কিন্তু এটা করতে গিয়ে অন্ধ হয়ে যাবেন না। সতর্ক থাকতে হবে।"

"আপনারা যদি এসব বিষয়ে নজর না রাখেন তাহলে আপনারাও নিজেদের দায়িত্ব পালন করছেন না। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে অবিলম্বে আমাদের কাছে পাঠান।"

বিকল্প ধারা বাংলাদেশের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, "নির্বাচনকে বাঁচিয়ে রাখতে না পারলে রাজনীতি বিলীন হয়ে যাবে। একে তখন রাজনীতি বলা যাবে না, গণতন্ত্রও বলা যাবে না।"

তিনি আরও বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হলে মানুষের ধারণার পরিবর্তন হয়।

হাবিবুল আউয়াল বলেন, "অংশগ্রহণমূলক নির্বাচনের অর্থ এই নয় যে কোনো অনিয়ম বা ভোট চুরি হবে না। তবে অংশগ্রহণমূলক নির্বাচন একটি ভারসাম্য সৃষ্টি করে।"

বিকল্প ধারা বলে, তার ৩০০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চায়।

নির্বাচনকে সামনে রেখে ভোটিং মেশিন সম্পর্কে জনগণকে সচেতন করতে ইসিকে পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বলেছে, তারা জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে। ইভিএমের সাথে একটি 'ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল' সংযুক্ত করার প্রস্তাব করেছে তারা।

জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে এনপিপি।

তবে জমিয়তে উলামায়ে ইসলাম বলেছে, তারা জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চায় না।

নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েনের কথা বলেছে দলটি। 
 
Related Topics

টপ নিউজ

সিইসি কাজী হাবিবুল আউয়াল / সিইসি / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net