Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
প্রতিটি ট্রেনের শিডিউল বিপর্যয়, ঈদযাত্রীদের ভোগান্তির শেষ নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2022, 05:45 pm
Last modified: 09 July, 2022, 05:53 pm

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

প্রতিটি ট্রেনের শিডিউল বিপর্যয়, ঈদযাত্রীদের ভোগান্তির শেষ নেই

শনিবার কমলাপুর রেলস্টেশনে দেখা যায় হাজারো যাত্রী ট্রেনের অপেক্ষায় বসে আছেন। কেউবা কাঁথা বিছিয়ে শুয়ে আছেন।
টিবিএস রিপোর্ট
09 July, 2022, 05:45 pm
Last modified: 09 July, 2022, 05:53 pm
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার আগে ট্রেনে ঈদযাত্রার শেষ দিনেও আজ কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। অধিকাংশ ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় ঘরমুখো মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

রাজধানীর কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন সর্বোচ্চ ১২ থেকে সর্বনিম্ন এক ঘণ্টা দেরিতে যাত্রা ছাড়ছে।

যাত্রীর অতিরিক্ত চাপের কারণে এই শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। এবার ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল অন্যান্য সময়ের থেকে অনেক বেশি।

শনিবার কমলাপুর রেলস্টেশনে দেখা যায় হাজারো যাত্রী ট্রেনের অপেক্ষায় বসে আছেন। কেউবা কাঁথা বিছিয়ে শুয়ে আছেন। গল্প করে সময় কাটাচ্ছেন কেউ কেউ।

জামালপুরের যাত্রী ওসমান ফারুক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতকাল রাত ১১টার ট্রেন এখনও (সকাল ১০.৩০) ছাড়েনি। আর যেগুলো ছেড়ে যাচ্ছে সেগুলোতে ওঠার সুযোগ নেই। অগ্রিম টিকেট কেটেও রাত থেকে বসে আছি।"

রংপুরের যাত্রী আশরাফুল বলেন বলেন, "ঈদে এমন ভিড় হবে ভেবে আমার পরিবারকে এক সপ্তাহ আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। অফিস ছুটি না দেওয়ায় এত কষ্ট করে আজকে যাচ্ছি। ঈদে বাড়িতে না যেতে পারলে শান্তি পাব না। কিন্তু এখনো ট্রেনেই উঠতে পারলাম না।"

সকাল সাড়ে ১০টায় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার কথা থাকলেও বেলা ১২টা পর্যন্ত সেটি প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিল।

মারুফা নামে এক যাত্রী বলেন, "ঈদে ছুটি পাইনি তেমন। এরমধ্যে একটা দিন পথেই গেল। ট্রেন মাত্র এসেছে। ছাড়তে আরও সময় লাগবে।"

এছাড়া, কিশোরগঞ্জমুখী ট্রেন কিশোরগঞ্জ এক্সপ্রেসও সকাল সাড়ে ১০টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। এই ট্রেনটিও বেলা ১২টা নাগাদ স্টেশনে দাঁড়ানো ছিল।

তবে রেল কর্তৃপক্ষ বলছে, বাকি কোচগুলোও কম-বেশি দেরি করে স্টেশন ছেড়েছে।

কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, "প্রথম তিনদিন ট্রেনের যাত্রার সময় সঠিক ছিল। বৃহস্পতিবার রাতে যাত্রা বিলম্বিত হতে শুরু করে। কারণ বিপুল সংখ্যক যাত্রী একসঙ্গে হুড়মুড় করে স্টেশনে ঢুকতে শুরু করায় নির্দিষ্ট সময়সূচি মেনে ট্রেন ছাড়া যায়নি।"

Related Topics

টপ নিউজ

ট্রেনের সূচি বিপর্যয় / ঈদের টিকিট / ঈদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net