Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
‘হাই-ফ্লো ক্যানুলার সাময়িক সংকট, অক্সিজেনের বিঘ্ন ঘটেনি’, বগুড়া জেলা প্রশাসক   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2021, 01:05 pm
Last modified: 03 July, 2021, 01:09 pm

Related News

  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

‘হাই-ফ্লো ক্যানুলার সাময়িক সংকট, অক্সিজেনের বিঘ্ন ঘটেনি’, বগুড়া জেলা প্রশাসক   

'হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার অভাবে সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে। তবে এজন্য সাধারণ মাত্রার অক্সিজেন সরবরাহের কোনোরকম বিঘ্ন ঘটেনি'।
টিবিএস রিপোর্ট
03 July, 2021, 01:05 pm
Last modified: 03 July, 2021, 01:09 pm

বগুড়ায় হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে অক্সিজেন সরবরাহের অভাবে মৃত্যুর সংবাদ নিয়ে প্রকাশিত সংবাদে জেলার মানুষের মতে ভীতি দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার অভাবে সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে। তবে এজন্য সাধারণ মাত্রার অক্সিজেন সরবরাহের কোনোরকম বিঘ্ন ঘটেনি।

সকালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার সংকটের কারণে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ৭ জনের মুত্যুর খবর নিয়ে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে শুক্রবার রাতে এমন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'আজ (গতকাল) শুক্রবার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পর্যাপ্ত সংখ্যাক হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা না থাকায় অক্সিজের সরবরাহের অভাবে সাতজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও ১০ জন। মোহাম্মদ আলী হাসপাতাল আবাসিক চিকিৎসক (আরএমও) বিষয়টি জানিয়েছেন বলে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে। এমন সংবাদ প্রকাশ হওয়ায় জনমতে ভীতি দেখা দিয়েছে।'

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বগুড়া জেলায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ হাসপাতালের পাশাপাশি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালে করোনার চিকিৎসা করা হচ্ছে। মোহাম্মদ আলী হাসপাতালে ২২৫টি বেড, শজিমেক হাসপাতালে ১০০টি বেড ও বেসরকারি টিএমএসএস হাসপাতালে ১৬০টি বেড রয়েছে। এ সকল হাসপাতালের মধ্যে কোভিড-১৯ ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালে সম্প্রতি সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হয়েছে। এর মাধ্যমে যে সকল রোগীর অক্সিজেন প্রয়োজন তা সম্পূর্ণরূপে দেয়া হচ্ছে। তবে অক্সিজেন স্যাচুরেশন এর মাত্রা যখন ৮৭ এর নিচে নেমে যায় তখন রোগীকে অক্সিজেন দেয়ার জন্য হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার প্রয়োজন হয়। মোহাম্মদ আলী হাসপাতালে বর্তমানে ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে। যার ফলে সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে। এজন্য সাধারণ মাত্রার অক্সিজেন সরবরাহের কোনো রকম বিঘ্ন ঘটেনি। প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ আছে। এছাড়াও শজিমেক হাসপাতালে ১২টি এবং টিএমএসএস হাসপাতালে ন্যাজাল ক্যানুলা রয়েছে'।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার স্বল্পতার কারণে সামগ্রিকভাবে করোনা আক্রান্ত রোগীদের মাঝে অক্সিজের সরবরাহের কোনো সমস্যা হচ্ছে না। মোহাম্মদ আলী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম কার্যকর রয়েছে। সাধারণ রোগীদের অক্সিজেন প্রাপ্তিতে কোন সমস্যা  হচ্ছে না। কেবল  সংকটাপন্ন রোগীদের ব্যবস্থপনায় সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় অতি দ্রুত সমাধান করার বিষয়ে আমরা আশাবাদী'।
 
Related Topics

টপ নিউজ

বগুড়া করোনা পরিস্থিতি / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ‘সবার আগে বগুড়া’ নয়, সবার আগে বাংলাদেশ চাই: সংসদে আতিক মোজাহিদ
  • বগুড়ায় নামকরণ নিয়ে আলোচিত সেই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
  • বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • বগুড়ার ৩ মন্দিরে প্রতিমা ভাঙচুর
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net