Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
৯৩ বছর বয়সেও 'বয়স্ক' নন হায়দার আলী!

বাংলাদেশ

চৌগাছা সংবাদদাতা
05 May, 2020, 05:10 pm
Last modified: 05 May, 2020, 05:14 pm

Related News

  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

৯৩ বছর বয়সেও 'বয়স্ক' নন হায়দার আলী!

লোকলজ্জার ভয়ে কারও কাছে কোনোদিন হাত পাতেননি। স্থানীয় জনপ্রতিনিধিরাও এগিয়ে আসেননি এই অশীতিপর বৃদ্ধের সাহায্যে।
চৌগাছা সংবাদদাতা
05 May, 2020, 05:10 pm
Last modified: 05 May, 2020, 05:14 pm
হায়দার আলী। ইনসেটে- তার জাতীয় পরিচয় পত্র

যশোরের চৌগাছার হায়দার আলী (৯৩) বছর বয়সেও বয়স্ক হতে পারেননি! বয়সের ভারে নুব্জ এই বৃদ্ধ অনেক কষ্টে চলাফেরা করেন। স্ত্রী গত হয়েছেন অনেক আগে। চালিকাশক্তি তার হাতের একমাত্র লাঠি। খেতমজুর ছেলের ৮ সদেস্যের অভাব অনাটনের সংসারে বোঝা হয়ে আছেন তিনি। 

লোকলজ্জার ভয়ে কারও কাছে কোনোদিন হাত পাতেননি। স্থানীয় জনপ্রতিনিধিরাও এগিয়ে আসেননি এই অশীতিপর বৃদ্ধের সাহায্যে। লোকলজ্জা আর অভিমানে সাংবাদিকদের তিনি ছবিও তুলতে দিতে চাননি। কোনোমতে একটি ছবি তোলা হয়েছে।

হায়দার আলী চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রাণিয়ালী গ্রামের বাসিন্দা। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্মতারিখ ১৯২৭ সালের ১০ এপ্রিল। তবে পরিবার ও স্থানীয়দের দাবি, তার প্রকৃত বয়স আরও বেশি। সরকারি নিয়ম অনুযায়ী তিনি বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য হলেও এ পর্যন্ত পাননি সরকারি কোনো সহযোগিতা। 

নিজের জায়গা জমি বলতে তেমন কিছু নেই। ছেলের পরিবারের ৮ সদস্য নিয়ে টিনের তৈরি ঝুপড়িতে অর্ধহারে-অনাহারে দিনাতিপাত করেন।

হায়দার আলী জানান, চার ছেলে ও চার মেয়ের বাবা তিনি। চার মেয়েকে পাত্রস্থ করেছেন। ছেলেদের মধ্যে দু'জন শ্বশুর বাড়িতে থাকেন। দুই ছেলে রয়েছেন নিজের সংসারে। তারাও বিয়ে করেছেন। সংসারের দুই ছেলের মধ্যে একজন অসুস্থ। কাজকর্ম করতে পারেন না। দুই ছেলের স্ত্রী সন্তানসহ মোট ৮ সদস্যের পরিবার। একমাত্র খেতমজুর ছেলে ছবেদ আলীর কাঁধে ভর করেই পরিবারটি চলে।

হায়দার আলী কোনো সুবিধা পান না কেন- জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য গোবিন্দ চন্দ্র জানান, 'বিষয়টি আমার জানা আছে। ওয়ার্ডে অল্প সংখ্যক কার্ড পেয়েছি। যাদের চাওয়া পাওয়া বেশি, তাদেরকে আগে দেওয়া হয়েছে। এ বিষয়ে লেখালেখির দরকার নেই। হায়দার আলী শিগগিরই বয়স্কভাতার কার্ড পাবেন।'

পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, 'এত বয়সী একজন বৃদ্ধের বয়স্ক ভাতার কার্ড হয়নি, এটা আমার জানা ছিল না। স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব কার্ড করে দেওয়ার ব্যবস্থা করব।'

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, বয়স্ক ভাতা পাওয়ার মতো উপযুক্ত বয়স হলেও কেন তিনি কার্ড পাননি, খোঁজ নিয়ে দেখছি। 

তাকে অবশ্যই কার্ড করে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান ইউএনও।

Related Topics

টপ নিউজ

যশোর / বয়স্ক ভাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net