Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
৩৭ ও ৩৯তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক 
12 February, 2020, 07:20 pm
Last modified: 12 February, 2020, 07:29 pm

Related News

  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার
  • বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অবকাশ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের রিট খারিজ, পরীক্ষা হতে বাধা নেই আগামীকাল
  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • ২৯তম বিসিএসে জালিয়াতি: ৩ উপসচিব ও এক এসপিসহ ২১ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

৩৭ ও ৩৯তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ

সরকারি কর্ম কমিশনের বিশেষ সভায় ৩৭তম বিসিএস থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি এবং ৩৯তম বিসিএস থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণি (৯ম গ্রেড) পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল জানা যাবে পিএসসি এবং টেলিটকের ওয়েবসাইট থেকে।
টিবিএস ডেস্ক 
12 February, 2020, 07:20 pm
Last modified: 12 February, 2020, 07:29 pm

আজ বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভায় ৩৭তম বিসিএস থেকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণি এবং ৩৯তম বিসিএস থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণি (৯ম গ্রেড) পদে মোট ৭৩১ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন জানিয়েছেন, সভায় এই নিয়োগের সুপারিশ করে ফল প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে এবং নন-ক্যাডার প্রথম শ্রেণি পদে যারা সুপারিশপ্রাপ্ত হননি, অবশিষ্ট সেই প্রার্থীদের মধ্য থকে ১৬৭ জনকে নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগ দেওয়ার জন্য করা হয়েছে সুপারিশ। 

এখন পর্যন্ত ৩৭তম বিসিএস প্রার্থীদের মধ্যে প্রথম শ্রেণির (৯ম গ্রেড) নন-ক্যাডার পদে ৬৯২ জন এবং দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ১ হাজার ৫২ জন প্রার্থীকে সুপারিশ করেছে পিএসসি।

অন্যদিকে, ৩৯তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশ না পাওয়া প্রার্থীদের মধ্য থকে এমবিবিএস ডিগ্রিধারী নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশ করা হয়েছে ৫৬৪ জনের নাম। 

পিএসসি জানায়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০-এর (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী নিয়োগবিধিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিসিএসে অর্জন করা মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্তের ভিত্তিতেই এই সুপারিশ করা হয়। 

পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে পাওয়া যাবে পূর্ণাঙ্গ ফলাফল।

Related Topics

টপ নিউজ

বিসিএস / বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার
  • বিসিএসসহ সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো অবকাশ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের রিট খারিজ, পরীক্ষা হতে বাধা নেই আগামীকাল
  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • ২৯তম বিসিএসে জালিয়াতি: ৩ উপসচিব ও এক এসপিসহ ২১ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net