Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ

দিনাজপুর প্রতিনিধি 
07 June, 2021, 01:00 pm
Last modified: 07 June, 2021, 04:14 pm

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

ভারত থেকে যেসব ট্রাকচালক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন তাদের সবাইকে ৮ জুনের মধ্যে টিকা প্রদান সম্পন্ন করার দাবি তোলায় ও করোনা সংক্রমণ রোধে বাংলাদেশে ট্রাক প্রবেশের সংখ্যা নির্ধারণ করে দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। 
দিনাজপুর প্রতিনিধি 
07 June, 2021, 01:00 pm
Last modified: 07 June, 2021, 04:14 pm

আগামী বুধবার (৯ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। রোববার বিকেলে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন তারা। 

ভারত থেকে যেসব ট্রাকচালক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন তাদের সবাইকে ৮ জুনের মধ্যে টিকা প্রদান সম্পন্ন করার দাবি তোলায় ও করোনা সংক্রমণ রোধে বাংলাদেশে ট্রাক প্রবেশের সংখ্যা নির্ধারণ করে দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। 

সম্প্রতি বাংলাদেশী ব্যবসায়ীরা দাবি করেছেন, যেসব ট্রাক চালক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন তাদেরকে যেন আগামী ৮ জুনের মধ্যেই করোনার টিকা প্রদান করা হয়। একইসঙ্গে করোনার সংক্রামণ ও বিস্তার রোধে ট্রাক চালকরা পণ্য নিয়ে যেদিন বাংলাদেশে প্রবেশ করবেন সেদিনই যাতে পণ্য খালাস করে ভারতে ফিরে যেতে পারেন সেজন্য প্রতিদিন ৫০টির বেশি ট্রাক দেশে প্রবেশ করবে না। 

এমন ঘোষণা রোববার থেকেই কার্যকর হয়েছে। আর এদিন বিকেলেই ভারতের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারী স্বাক্ষরিত এক চিঠি এসেছে বাংলাদেশের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের কাছে। 

চিঠিতে বলা হয়েছে, 'বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি অনুযায়ী আগামী ৮ জুনের মধ্যে রপ্তানি পণ্য নিয়ে বাংলাদেশে যাওয়া আমাদের সব ভারতীয় ট্রাক চালককে করোনার টিকা প্রদান করা সম্ভব নয়। এর কারণ পুরো দেশজুড়েই করোনার টিকার অভাব আছে। আগের মতো বন্দর দিয়ে দু'দেশের মাঝে সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে হবে। আপনাদের একক সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। এতে আমরা অপমানিত বোধ করছি। অন্যান্য স্থলবন্দরের মতো হিলি স্থলবন্দরেও গাড়ি স্বাভাবিকভাবে নিতে হবে। আজ (রোববার) এ নিয়ে অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।'

চিঠির ব্যাপারে জানতে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ভারতীয় ব্যবসায়ীরা যদি পণ্য রপ্তানি বন্ধ করে তাহলে আমাদের করার কিছু নাই। তাদের মূল দাবি আগে যেভাবে প্রতিদিন দেড়শ থেকে দুইশ ট্রাক বাংলাদেশে প্রবেশ করতো সেভাবেই কার্যক্রম চলমান থাকুক,"

"কিন্তু এ পরিমাণ ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে একদিনেই পণ্য খালাস করে তারা ভারতে ফিরে যেতে পারবেন না। এজন্য তারা হিলি স্থলবন্দরের অভ্যন্তরে কিংবা আবাসিক হোটেলে থাকেন। এতে করে করোনা সংক্রমণের ঝুঁকি থাকে। এজন্য করোনা সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের সম্মিলিত সিদ্ধান্তে বন্দরের আমদানি-রপ্তানির পরিমাণ কমিয়ে ৮০ ট্রাক করে নির্ধারণ করা হয়েছিল। সম্প্রতি সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তা আরও কমিয়ে ৫০ ট্রাক করে নির্ধারণ করা হয়।" 

গতকাল রোববার (৬ জুন) থেকেই তা কার্যকর হয় বলে জানান তিনি। 

Related Topics

টপ নিউজ

আমদানি-রপ্তানি / হিলি স্থলবন্দর / দিনাজপুর / পণ্য রপ্তানি বন্ধ / ভারত / ভারতীয় ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net