Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
সাম্প্রদায়িক সহিংসতা: পীরগঞ্জে গ্রেপ্তার ৫৬ 

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি
21 October, 2021, 04:00 pm
Last modified: 21 October, 2021, 04:12 pm

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

সাম্প্রদায়িক সহিংসতা: পীরগঞ্জে গ্রেপ্তার ৫৬ 

পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র দাস বলছেন, করিমপুর গ্রামে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের জন্য দায়ী ব্যক্তিরা জামায়াত শিবিরের সদস্য। 
রংপুর প্রতিনিধি
21 October, 2021, 04:00 pm
Last modified: 21 October, 2021, 04:12 pm

রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় পুলিশ অন্তত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র দাস বলছেন, করিমপুর গ্রামে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের জন্য দায়ী ব্যক্তিরা জামায়াত শিবিরের সদস্য। 

গণমাধ্যমকে তিনি বলেন, "এ ঘটনার সাথে জামায়াত শিবিরের সদস্য জড়িত। তবে পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছে"।    

এদিকে এখনো আগুনে পোড়া গন্ধ ভাসছে করিমপুর কসবা গ্রামের বাতাসে; পুড়ে ছাই হয়ে গেছে ঘরের টিন ও আসবাবপত্র।

ক্ষতিগ্রস্ত সুজন রায় বলছেন, তারা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। অথচ তাদের উপর কেনইবা এভাবে অত্যাচার করা হলো! বর্তমানে খেলা আকাশের নিচে অবস্থান করছেন তারা।

মিনতি রানি বলেন, তারা গরীব ও অসহায় বলেই তাদের ওপর হামলা করা হয়েছে। রাজনৈতিক দলের  সাথে জড়িত নয় তবু হিন্দু হওয়াটাই যেন তাদের দোষ!

আতঙ্ক আর ভয় এখনো কাটিয়ে উঠতে পারেন নি এই মানুষগুলো; তাণ্ডবের আতঙ্কে রয়েছে ১৩৫ পরিবার। এখনো গ্রাম থেকে পালিয়ে আছেন ৩০ থেকে ৩৫ জন ক্ষতিগ্রস্ত মানুষ।   

চাপা আতঙ্ক থাকলেও পেটের দায়ে বাইরে বের হতে হচ্ছে অনেককে।  

তবে আরেকজন ক্ষতিগ্রস্ত শ্যামলী রানী জানান, সরকারি ও বেসরকারি সহযোগিতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। সরকার নতুন টিনের ঘর ও টাকা দিয়েছে। সাথে আছে পুলিশী পাহারা।  

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী আরো সহযোগিতা দেয়া হবে। তিনি আরও জানান, করিমপুরে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। অতি দ্রুত বরাদ্দ পাওয়া যাবে। ক্ষতিগ্রস্তদেরকে বিভিন্ন সংগঠন থেকেও সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।   
 
Related Topics

টপ নিউজ

পীরগঞ্জ / সাম্প্রদায়িক সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • সরকার মসজিদ, মন্দির, মাজার রক্ষায় ব্যর্থ; নিরাপত্তা নিশ্চিতের দাবি ‘সম্প্রীতি যাত্রা’র
  • দ্রুজ কারা; তাদের রক্ষায় কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল?
  • মুর্শিদাবাদের সহিংসতা: বাংলাদেশের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান ঢাকার
  • ‘আমি যাইনি’: ধর্মীয় সংঘাতের শিকার ভারতীয় শহরের শেষ মুসলিম ব্যক্তি
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত বেড়ে ১৩০

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net